Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

রাজারহাট হোটেলে ‘মেডিকেল হাব’, জৈব সুরক্ষা বলয়েই হবে আই লিগ

দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আই লিগ করবে বলে জানিয়েছে বুধবার। ১০ জানুয়ারি মহামেডান স্পোর্টিং মাঠে নামছে। আইএসএল যে পরিকাঠামোর মধ্যে হচ্ছে, সেই একই ব্যবস্থা থাকবে আই লিগেও। কয়েকদিন আগে আইএফএ শি

রাজারহাট হোটেলে ‘মেডিকেল হাব’, জৈব সুরক্ষা বলয়েই হবে আই লিগ

শেষ আপডেট: 6 January 2021 14:10

দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আই লিগ করবে বলে জানিয়েছে বুধবার। ১০ জানুয়ারি মহামেডান স্পোর্টিং মাঠে নামছে। আইএসএল যে পরিকাঠামোর মধ্যে হচ্ছে, সেই একই ব্যবস্থা থাকবে আই লিগেও। কয়েকদিন আগে আইএফএ শিল্ড জৈব সুরক্ষা বলয়ের মধ্যে করেনি আয়োজক আইএফএ। এই নিয়ে তুমুল সমালোচনাও হয়েছে। অনেক দল সেই কারণে টুর্নামেন্টে খেলতে আসেনি। সেই শিক্ষা নিয়েই ফেডারেশন ঠিক করেছে বায়ো বাবল সিস্টেমের মধ্যেই হবে দেশের দ্বিতীয় সেরা লিগ। এই টুর্নামেন্টে খেলা দলগুলির ফুটবলাররা থাকবেন রাজারহাট হোটেলে। সেখানে থাকছে মেডিকেল হাবও। কারণ ফুটবলারদের কোভিড পরীক্ষা কিংবা তাঁদের যাবতীয় স্বাস্থ্য নিয়ে সজাগ থাকবেন স্বাস্থ্য কর্মীরা। আই লিগ শুরুর আগে করোনা কালের কথা ভেবে প্রতিটি দলকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে সব উল্লেখ রয়েছে। যেমন, জৈব বলয় তৈরি করে শহরের দুটি পাঁচতারা হোটেলে থাকবে অংশগ্রহণকারী ১১টি দল। সবাইকে শুরুতে ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেলে প্রবেশের সময় প্রতিটি ফুটবলারের আরটি-পিসিআর কোভিড টেস্ট বাধ্যতামূলক। রিপোর্ট নেগেটিভ এলেই হোটেলে প্রবেশের অনুমতি থাকবে। ওই ৭ দিনের কোয়ারেন্টিনে আরও দু’বার কোভিড টেস্ট করাতে হবে। এই দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই মিলবে অনুশীলন করার অনুমতি। প্রতিযোগিতা চলার সময় ৫-৬ দিন অন্তর করোনা পরীক্ষা বাধ্যতামূলক। এরপরেও কেউ করোনায় আক্রান্ত হলে ১৭ দিন তাকে দলের বাইরে অন্যত্র কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে ফেডারেশনের তরফে বলা হয়েছে, এবারের আই লিগ আরও বেশি চ্যালেঞ্জের। সবাইকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। টুর্নামেন্ট চলাকালীন ফুটবলাররা কেউই যেন হোটেলের বাইরে পা না রাখেন, তা হলে তাঁকে শাস্তি ও জরিমানা দুটিই দেওয়া হবে। এমনকি দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

```