Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষক আন্দোলন নিয়ে লতা, শচীনদের টুইট কি বিজেপি-র চাপে? তদন্ত করছে মহারাষ্ট্র সরকার

দ্য ওয়াল ব্যুরো: আচমকা কেন ভারতের মহানক্ষত্ররা কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের সমর্থনে টুইট করেছিলেন, সেই নিয়ে এবার খড়গহস্ত মহারাষ্ট্র সরকার। তারা জানিয়ে দিয়েছে, এই নিয়ে তারা তদন্ত করে দেখবে, কেন লতা মঙ্গেশকর, শচীন তেন্ডুলকার, বিরাট কোহলিরা একই

কৃষক আন্দোলন নিয়ে লতা, শচীনদের টুইট কি বিজেপি-র চাপে? তদন্ত করছে মহারাষ্ট্র সরকার

শেষ আপডেট: 8 February 2021 12:40

দ্য ওয়াল ব্যুরো: আচমকা কেন ভারতের মহানক্ষত্ররা কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের সমর্থনে টুইট করেছিলেন, সেই নিয়ে এবার খড়গহস্ত মহারাষ্ট্র সরকার। তারা জানিয়ে দিয়েছে, এই নিয়ে তারা তদন্ত করে দেখবে, কেন লতা মঙ্গেশকর, শচীন তেন্ডুলকার, বিরাট কোহলিরা একই সুরে টুইট করেছিলেন। মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সোমবার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা এই নিয়ে তদন্ত করব কেন হঠাৎ করে দেশের তারকারা এই বিষয়ে সরব হয়েছিলেন। এমনকি তাঁরা প্রায় একইসুরে টুইট করেছেন কেন্দ্রের সমর্থনে। এই বিষয়ে যে বিজেপি-র চাপ ছিল সেটিও বলেছেন তিনি। এই প্রসঙ্গে উদ্ধব সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ পরিষ্কার বলেছেন, শচীন তেণ্ডুলকর, লতা মঙ্গেশকর, সুনীল শেট্টি, বিরাট কোহলি, অক্ষয় কুমার এবং অন্য তারকারা যাঁরা রিহানা-গ্রেটাদের টুইটারে জবাব দিয়েছেন, সেই সমস্ত টুইটের তদন্ত হবে। এটাই দেখা হবে,  আদৌ তাঁরা মোদি সরকারের চাপের কারণে এই টুইটগুলি করেছেন কিনা। কৃষক আন্দোলন নিয়ে সমর্থন করে টুইট করেছিলেন রিহানা, গ্রেটা থুনবার্গের মতো বিদেশিনীরা। এই নিয়ে পালটা টুইট করেছিলেন লতা, শচীন থেকে শুরু করে অক্ষয় কুমার, বিরাট কোহলিরাও। অক্ষয় কুমার কেন্দ্র সরকারের প্রচারক, তিনি কেন্দ্রের নানা কর্মসূচী নিয়ে কাজ করেছেন। তিনি যে কেন্দ্রের সমর্থন নিয়ে কথা বলবেন, তা অবাকের কিছু নেই। শচীন, লতার বিষয়টি নিয়েই হইচই হচ্ছে বেশি। প্রথমত, শচীন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। আর লতা সাম্প্রতিক সব বিষয় নিয়েই নিস্পৃহ ছিলেন, তাই আচমকা একই সঙ্গে তিনিও এই বিষয়ে সরব হওয়াতেই অন্য গন্ধ দেখছে মহারাষ্ট্র সরকার। শুধু তাই নয়, প্রত্যেকের টুইট পর্যালোচনা করে দেখা হয়েছে তাঁদের বক্তব্যের সুর প্রায় একই ছিল। বিরাট কোহলি এবং লতা মঙ্গেশকর, দু’জনের টুইটেই ‘Amicable’ শব্দটি ছিল। দুই নক্ষত্রের ভাষাও প্রায় একই।  দ্বিতীয়ত, অভিনেতা সুনীল শেট্টি নিজের টুইটে বিজেপি নেতা হিতেশ জৈনকে ট্যাগও করেন, যা নিয়েও প্রশ্ন উঠেছে। অক্ষয় কুমার এবং সাইনা নেহওয়ালের টুইটও একইরকম। এমনকি প্রত্যেকেই এই #IndiaAgainstPropaganda,  হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। এই নিয়েই সন্দেহ মহারাষ্ট্র সরকারের। তারা এর শেষ দেখে ছাড়তে চায়।  

```