Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

ওয়ার্নারের চোট নিয়ে বেফাঁস মন্তব্য লোকেশের, উঠছে বিতর্কও

দ্য ওয়াল ব্যুরো: অবাক করা মন্তব্যে বিতর্ক সৃষ্টি করলেন লোকেশ রাহুল। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কুঁচকিতে আচমকা চোটে অনিশ্চিত হয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। এই অস্ট্রেলীয় তারকা সেই আইপিএল থেকে দুরন্ত ফর্মে রয়েছেন। এমনকি চলতি সিরিজেও ওয়

ওয়ার্নারের চোট নিয়ে বেফাঁস মন্তব্য লোকেশের, উঠছে বিতর্কও

শেষ আপডেট: 30 November 2020 11:31

দ্য ওয়াল ব্যুরো: অবাক করা মন্তব্যে বিতর্ক সৃষ্টি করলেন লোকেশ রাহুল। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কুঁচকিতে আচমকা চোটে অনিশ্চিত হয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। এই অস্ট্রেলীয় তারকা সেই আইপিএল থেকে দুরন্ত ফর্মে রয়েছেন। এমনকি চলতি সিরিজেও ওয়ার্নারের দুর্দান্ত ফর্মে ত্রাহি অবস্থা ভারতীয় দলের। ওয়ার্নারের মতো ক্রিকেটার যে একটি দলের বড় ভরসার নাম, সেটি না বললেও চলে। আবার বিপক্ষ দলের কাছে তিনি ভয়ঙ্কর। সেই কারণেই ওয়ার্নারের চোট পেয়ে বাতিল হয়ে যাওয়ার খবরে ভারতীয় দলের নামী তারকা লোকেশ রাহুল এমন কথা বলেছেন, যা কখনই ক্রীড়া মানসিকতার সঙ্গে মেলে না। সিরিজ হারার পরে রবিবার মিডিয়ার সামনে রাহুল আসতে প্রশ্ন করা হয়, আপনি কি শুনেছেন চোটের কারণে ওয়ার্নার  সিরিজের বাইরে? ছোট ফর্ম্যাটে খেলবেন না ওয়ার্নার। টেস্টেও অনিশ্চিত। শুনে খানিকটা রসিকতার সঙ্গেই বালখিল্যের মতো মন্তব্য করে বসেন তিনি। লোকেশ বলেন, ‘‘এটা অবশ্যই অস্ট্রেলিয়ার কাছে ক্ষতি। তবে আমরা চাইব ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে না আসে। তাহলে আমাদেরই সুবিধা হবে।’’ এমনিতেই ভারতীয় দলে এই মুহূর্তে সিনিয়র তারকা রাহুল। তিনি বিরাট কোহলির ডেপুটিও, সেই কারণে তাঁর বক্তব্যে সংযম থাকবে, সেটাই আশা করেছিলেন সবাই। কিন্তু লোকেশের কথায় অনেকেই ভালভাবে নেননি। আর এতেই সোশ্যাল সাইটগুলিতে বিতর্কের ঝড় ওঠে। অনেকেই বলতে থাকেন, একজন ক্রিকেটারের চোট নিয়ে কেউ এভাবে বলতে পারেন না। কেউ কেউ এও বলেছেন, ‘‘এটা যদি আপনার হতো, আর ওয়ার্নার এমন মন্তব্য করতেন, তা হলে আপনার কেমন লাগত?’’ ওয়ার্নার ও স্টিভ স্মিথ মিলে ঘরের দলের অনেক সুবিধে করে দিয়েছেন গত দুটি ম্যাচেই। ওয়ান ডে সিরিজ অস্ট্রেলিয়া জিতে গিয়েছে, তাই বাকি একটি ম্যাচে ওয়ার্নার না খেললেও চাপ নেই। কিন্তু টোয়েন্টি ২০ সিরিজ কিংবা টেস্টে তিনি খেলতে না পারলে দল যে সমূহ বিপদে পড়বে, সেটি জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। ওয়ার্নারের পরিবর্তে নেওয়া হয়েছে ডার্সি শর্টকে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার শর্ট শেষ দু’বছর বিগ ব্যাশে সব থেকে বেশি রান করেছেন। তাই শর্টের উপর ভরসা রাখছেন ল্যাঙ্গার। পাশাপাশি বিশ্রামে পাঠানো হয়েছে প্যাট কামিন্সকে। তিনিও টেস্টের আগে জাতীয় দলের হয়ে খেলবেন না।

```