Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেটলি পুত্রকে আইনি চিঠি, কোটলা গ্যালারি থেকে নিজের নাম সরাতে বললেন বেদি

দ্য ওয়াল ব্যুরো: তিনি বরাবরই ঠোঁটকাটা। কে কী ভাবলেন, তার কিছুই যায় আসে না। সেই কারণে ‘যুদ্ধংদেহী মনোভাব’কে সঙ্গী করেই ভারতের প্রাক্তন নামী স্পিনার বিষান সিং বেদি রবিবার জানিয়েছেন, তিনি এবার প্রয়োজনে দিল্লি ক্রিকেট সংস্থার বিপক্ষে মামলা করবে

জেটলি পুত্রকে আইনি চিঠি, কোটলা গ্যালারি থেকে নিজের নাম সরাতে বললেন বেদি

শেষ আপডেট: 27 December 2020 15:40

দ্য ওয়াল ব্যুরো: তিনি বরাবরই ঠোঁটকাটা। কে কী ভাবলেন, তার কিছুই যায় আসে না। সেই কারণে ‘যুদ্ধংদেহী মনোভাব’কে সঙ্গী করেই ভারতের প্রাক্তন নামী স্পিনার বিষান সিং বেদি রবিবার জানিয়েছেন, তিনি এবার প্রয়োজনে দিল্লি ক্রিকেট সংস্থার বিপক্ষে মামলা করবেন। কিন্তু ঘটনাটি কী, কেনই বা এমন চটলেন কিংবদন্তি স্পিনার? যেদিন দিল্লি ক্রিকেট সংস্থা সিদ্ধান্ত নিয়েছে ফিরোজ শা কোটলা মাঠে প্রাক্তন মন্ত্রী অরুণ জেটলির মূর্তি স্থাপন করা হবে, সেদিনই তিনি এর বিরোধিতা করেছিলেন। বেদির বক্তব্য ছিল, যে সব ক্রিকেটাররা দিল্লিকে এত সম্মান এনে দিলেন, তাঁদের কারোর কথা স্মরণ না করে আচমকা এক নেতার মূর্তি কেন স্থাপন করা হবে, এই নিয়েই বিতর্কের সূত্রপাত। তার মধ্যেই আরও একবার ডিডিসিএ–কে চিঠি লিখলেন কিংবদন্তি এই স্পিনার। অবিলম্বে দর্শকদের গ্যালারি থেকে সরাতে হবে তাঁর নাম। অন্যথায় আইনি পথে হাঁটবেন তিনি। চিঠিতে এমন কথাই বলেছেন তিনি, যা নিয়ে ভারতীয় ক্রিকেটমহল সরগরম। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ছেলে রোহন জেটলিকে পাঠানো আরও একটি চিঠিতে বেদি লিখেছিলেন, ‘‘বেশ কিছুদিন হয়ে গেল আমি আপনাকে একটি চিঠি লিখেছি। আমার চিঠিটি জনসমক্ষে আসার পর থেকে গোটা ক্রিকেট বিশ্ব থেকে এর বিষয়ে সমর্থন আসছে। অথচ আপনিই কোনও জবাব দিলেন না। আশা করি, আমাদের দেশের সাধারণ মানুষের এখনও সেই অধিকার রয়েছে, যেখানে তাঁরা নিজেরাই ঠিক করতে পারেন কার সঙ্গে সম্পর্ক রাখবেন।’’ বেদি আরও লেখেন, ‘‘দয়া করে আপনি কোনও পদক্ষেপ নিতে আমাকে বাধ্য করবেন না। কোনও এক প্রাক্তন ক্রিকেটারের সম্মানার্থে আপনি ওই চিঠির জবাব দিয়ে দেবেন।’’ বেশ বোঝাই যাচ্ছে চিঠির জবাব না পেলে তিনি মামলা করবেন দিল্লি রাজ্য ক্রিকেট সংস্থার বিপক্ষে। তিনি এর আগেও দিল্লি ক্রিকেটের অন্দরমহলের বিষয় নিয়ে মুখ খুলেছিলেন। বেদি যান না কোটলায় কোনও খেলা থাকলে। তিনি একপ্রকার বয়কটই করেছেন নিজের ঘরের মাঠকে। বেদি রীতিমতো তোপ দেগে বলেছেন, ‘‘দিল্লিতে একজন ক্রিকেটারের থেকে কোনও নেতার সম্মান বেশি দেখা হয়। যাঁরা রাজ্যের হয়ে সম্মান এনে দিলেন, কিংবা দেশকে যাঁরা গর্বিত করেছেন, তাঁদের কথা ভাবাই হয় না দিল্লিতে।’’ সেই হিসেবেই দেশের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘‘আমার নামে স্ট্যান্ড যেন কোটলার গ্যালারি থেকে তুলে নেওয়া হয়, না হলে আমি আইনি পদক্ষেপ নেব।’’ এমনকি আগামী দিনে দিল্লি ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্নের কথাও বিশেষ ভাবে বলেছেন।  

```