Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কামাল লাজবাব রাহুলের দুরন্ত সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাঞ্জাব, চাপে বিরাটরা

দ্য ওয়াল ব্যুরোঃ প্রথম ম্যাচে তাঁর ব্যাট চুপ ছিল। দলকে টেনে নিয়ে গিয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু দ্বিতীয় ম্যাচে আগুন ঝরল রাহুলের ব্যাট থেকে। মায়াঙ্ক আউট হলেও দলকে একাই টেনে নিয়ে গেলেন তিনি। চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরি এল রাহুলের ব্যাট থে

কামাল লাজবাব রাহুলের দুরন্ত সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাঞ্জাব, চাপে বিরাটরা

শেষ আপডেট: 24 September 2020 16:08

দ্য ওয়াল ব্যুরোঃ প্রথম ম্যাচে তাঁর ব্যাট চুপ ছিল। দলকে টেনে নিয়ে গিয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু দ্বিতীয় ম্যাচে আগুন ঝরল রাহুলের ব্যাট থেকে। মায়াঙ্ক আউট হলেও দলকে একাই টেনে নিয়ে গেলেন তিনি। চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরি এল রাহুলের ব্যাট থেকে। ৬৯ বলে ১৩২ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। তাঁর ব্যাটে ভর করে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেটে ২০৬ রান তুলল কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ভালই শুরু করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল। কিন্তু ফের সেই চাহালের ভেল্কিতে ম্যাচে ফেরে আরসিবি। ২৬ রানের মাথায় চাহালের গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে ফিরে যান মায়াঙ্ক। তিনে নামা নিকোলাস পুরান সেভাবে খেলতে না পারলেও একদিকে রাহুলের ব্যাট নির্দিষ্ট ছন্দে রান আসছিল। ৫০ করার পরে রানের গতি বাড়ালেন রাহুল। পুরান বা ম্যাক্সওয়েল কেউ তাঁর সঙ্গ দিতে পারেননি। ব্যাট হাতে ফের একবার ব্যর্থ পাঞ্জাবের এই দুই বিদেশি। এবার হয়তো সময় হয়েছে ক্রিস গেইলকে দলে ফেরানোর। তবে যেদিন রাহুলের ব্যাট চলবে, সেদিন আর বাকিদের যে খুব একটা দরকার নেই, তা আরও একবার বুঝিয়ে দিলেন রাহুল। যদিও তাঁর এই সেঞ্চুরিতে প্রত্যক্ষ হাত রয়েছে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির। ৮৩ ও ৯০ রানের মাথায় দু’বার রাহুলের ক্যাচ ছাড়েন তিনি। তার পরে আর থামানো যায়নি পাঞ্জাবের অধিনায়ককে। শেষ চার ওভারে ৭৪ রান তুলল পাঞ্জাব। শেষ দু’ওভারে উঠল ৫০ রান। আর তার সিংহভাগই এল রাহুলের ব্যাটে। শেষ দুই বলে দুই বিশাল ছক্কা মেরে ইনিংস শেষ করলেন তিনি। রাহুলের ১৩২ রানের ইনিংসে ১৪টা চার ও ৭টা ছক্কা মেরেছেন তিনি। দুবাইয়ের মাঠের ভাল ব্যবহার করলেন তিনি। অথচ উল্টোপাল্টা শট খেলেননি। সবটাই ছিল ক্রিকেটীয় শট। রাহুল বুঝিয়ে দিলেন, টেকনিক ও টেম্পারমেন্ট ভাল থাকলে বড় রান সম্ভব। সে সামনে ডেল স্টেনই হোক আর নবদীপ সাইনি। পাঞ্জাবের এই রান তাড়া করে জিততে হলে অবশ্য জ্বলে উঠতে হবে বিরাটকেও।

```