Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকেশের দুরন্ত ব্যাটিং সত্ত্বেও কোহলির ৯১ রানই পথ দেখাল জয়ের

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের পরে সেই ভাবে মাঠে নেমে প্র্যাকটিস ম্যাচ খেলা হয়নি ভারতীয় ক্রিকেটারদের। তাঁরা এমনিতেই রয়েছে কোয়ারেন্টিন পর্বে। যেহেতু জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন, সেই কারণে সোমবার তারা একটি প্র্যাকটিস ম্যাচও খেলে ফেলেছেন। ৪০ ওভ

লোকেশের দুরন্ত ব্যাটিং সত্ত্বেও কোহলির ৯১ রানই পথ দেখাল জয়ের

শেষ আপডেট: 23 November 2020 17:37

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের পরে সেই ভাবে মাঠে নেমে প্র্যাকটিস ম্যাচ খেলা হয়নি ভারতীয় ক্রিকেটারদের। তাঁরা এমনিতেই রয়েছে কোয়ারেন্টিন পর্বে। যেহেতু জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন, সেই কারণে সোমবার তারা একটি প্র্যাকটিস ম্যাচও খেলে ফেলেছেন। ৪০ ওভারের ওই ম্যাচে দুটি দলের নাম দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটের দুই প্রবাদপ্রতীম ব্যক্তিত্বের নামে। বিরাট কোহলি দলের নাম হয়েছিল সিকে নাইডু একাদশ এবং লোকেশ রাহুলের দলের নাম হয় রনজিৎ সিংজী একাদশ। ২৭ নভেম্বরই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ হবে। তার আগে দলের ক্রিকেটাররা চাইছিলেন একটি প্র্যাকটিস ম্যাচ খেলতে। সেই মতোই এদিন এই ম্যাচে কোহলির দল হারিয়েছে লোকেশ রাহুলের দলকে। এই ম্যাচের আগে যদিও কোহলিদের দলের প্রত্যেকের কোভিড পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসার পর ম্যাচে নামার ছাড়পত্র মেলে ক্রিকেটারদের। কয়েকদিনের নেট প্র্যাকটিসের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে বিরাট-রাহুলরা৷ সীমিত ওভারের সিরিজের রোহিত শর্মা না-থাকায় বিরাটের ডেপুটি হলেন রাহুল৷ এদিন ম্যাচে, প্রথমে ব্যাটিং করে ২৫০ রান তোলে রাহুলের রনজিৎ সিংজি একাদশ৷ ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রাহুল৷ তিনি আইপিএলে যে মেজাজে ব্যাটিং করেছিলেন, সেই ভাবেই শুরু করেছিলেন। ময়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ানের ইনিংস শুরু করলেও ৬৬ বলে ৮৩ রানের ইনিংস খেলে দলকে বড় রানে পৌঁছে দেন লোকেশ৷ তবে কোহলির ব্যাটে সহজেই সেই টার্গেটে পৌঁছে যায় সিকে নাইডু একাদশ৷ কোহলির ৫৮ বলে ৯১ রানের ইনিংসে ৪.২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা। বিরাটের ইনিংস শুরু করেছিলেন দুই ওপেনার পৃথ্বী শ ও শুভমান গিল৷ তবে কোহলির বড় রানে ২৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সিকে নাইডু একাদশ৷ প্রথমে অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজ খেলবেন কোহলিরা। তারপর হবে তিনটি ম্যাচের টি ২০ সিরিজ, সব শেষে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরবেন ক্রিকেটাররা। প্রথম টেস্ট হবে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিনরাতের। যে ম্যাচে খেলার পরে কোহলি দেশে ফিরে আসবেন। টেস্টের জন্য ডনের দেশে উড়ে যাবেন রোহিত শর্মা, এমনকি ঋদ্ধিমান সাহাও খেলবেন টেস্ট ম্যাচগুলিতে।        

```