Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

টসে জিতলেন নাইট অধিনায়ক মরগ্যান, প্রথমে ব্যাট করবে কেকেআর

দ্য ওয়াল ব্যুরোঃ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই টসে জিতলেন নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মরগ্যান। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলে দুটি পরিবর্তন করেছে নাইট ম্যানেজমেন্ট। কমলেশ নাগারকোটির জায়গায় শিবম মাভি ও টম ব্যান্টনের জায়গায় ক্রি

টসে জিতলেন নাইট অধিনায়ক মরগ্যান, প্রথমে ব্যাট করবে কেকেআর

শেষ আপডেট: 16 October 2020 13:46

দ্য ওয়াল ব্যুরোঃ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই টসে জিতলেন নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মরগ্যান। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলে দুটি পরিবর্তন করেছে নাইট ম্যানেজমেন্ট। কমলেশ নাগারকোটির জায়গায় শিবম মাভি ও টম ব্যান্টনের জায়গায় ক্রিস গ্রিন দলে এসেছেন। এদিন দুপুরেই কলকাতা নাইট রাইডার্সের তরফে ঘোষণা করা হয় অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ছেন দীনেশ কার্তিক। তাঁর জায়গায় দলের ব্যাটন সামলাবেন ইয়ন মরগ্যান। প্রথম ম্যাচের শুরুটা অবশ্য ভালই হল মরগ্যানের। টসে জিতে তিনি বলেন, “আমরা প্রথম ব্যাট করব। উইকেট ভাল মনে হচ্ছে। আশা করছি প্রথমে ব্যাট করে একটা বড় রান তুলতে পারব আমরা। কাল হঠাৎ আমাকে ও দলের কোচিং টিমকে নিজের সিদ্ধান্তের কথা বলেন কার্তিক। এটা থেকেই বোঝা যাচ্ছে আমাদের দলের সংস্কৃতি। দলে দুটি পরিবর্তন হয়েছে। নাগারকোটি ও ব্যান্টনের জায়গায় দলে এসেছেন মাভি ও ক্রিস গ্রিন।” অন্যদিকে মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা বলেন, “আমরা আত্মবিশ্বাসী। গত ম্যাচে এখানে খুব ভাল ক্রিকেট খেলেছি আমরা। তবে আজ আমাদের রান তাড়া করতে হবে। তার জন্য সবাইকে আমাদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। এই ধরনের টুর্নামেন্টে সবথেকে গুরুত্বপূর্ণ হল নিজেদের ফ্রেশ রাখা। আর সেই চেষ্টাই করছি আমরা। প্যাটিনসনের জায়গায় দলে এসেছেন কুল্টার নাইল।” আইপিএলের প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছেই বড় ব্যবধানে হারতে হয়েছিল নাইট রাইডার্সকে। সেদিন অবশ্য প্রথমে ব্যাট করে বড় রান তুলেছিল মুম্বই। সেই সময় ও এই সময়ের মধ্যে অবশ্য অনেক পার্থক্য। আজকের ম্যাচ জিতলে লিগ টেবিলের শীর্ষে চলে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার দলের কাছে। অন্যদিকে কলকাতা জিতলে তাদের কাছেও সুযোগ রয়েছে লিগ টেবিলে ব্যাঙ্গালোরকে টপকে যাওয়ার। এখন দেখার অধিনায়ক হিসেবে মরগ্যানের শুরুটা কেমন হয়।

```