Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কার্তিকের বদলে নাইট রাইডার্সের অধিনায়ক হবেন মরগ্যান, ইঙ্গিত সানির

দ্য ওয়াল ব্যুরো : গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে আন্দ্রে রাসেলের মনোমালিন্য ঘিরে শিবিরে অশান্তি ছিল। কার্তিকের সঙ্গে রাসেলের মতান্তর তৈরি হয় ব্যাটিং অর্ডার নামা নিয়ে। সেই নিয়ে টিম কর্তৃপক্ষ সব কানাঘুষোই উড়িয়ে দ

কার্তিকের বদলে নাইট রাইডার্সের অধিনায়ক হবেন মরগ্যান, ইঙ্গিত সানির

শেষ আপডেট: 21 September 2020 14:53

দ্য ওয়াল ব্যুরো : গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে আন্দ্রে রাসেলের মনোমালিন্য ঘিরে শিবিরে অশান্তি ছিল। কার্তিকের সঙ্গে রাসেলের মতান্তর তৈরি হয় ব্যাটিং অর্ডার নামা নিয়ে। সেই নিয়ে টিম কর্তৃপক্ষ সব কানাঘুষোই উড়িয়ে দিয়েছে। এও ঠিক ২০১৪ সালের পর থেকে কেকেআরের দ্বিতীয় খেতাবও আসেনি। তবুও তাদের দল বেশ হেভিওয়েট। এবারও তাদের লড়াই সহজ হবে না, কেননা মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ দলগুলি বেশ শক্তিশালী। তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হতে গিয়ে কঠোর হতে পারেন নাইট কর্তৃপক্ষ। তারা আভাস দিয়ে রেখেছে টুর্নামেন্ট চলাকালীন দলের নেতা বদল হতে পারে। কার্তিকের ফর্ম যদি ভাল না হয়, তা হলে টুর্নামেন্টের মাঝপথেই দলের নেতৃত্ব ভার দেওয়া হতে পারে ইয়ন মরগ্যানকে। তিনি আবার ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলনেতাও। এই খবর ফাঁস করেছেন ভারতীয় ক্রিকেটের আইডল সুনীল মনোহর গাভাসকার। তিনি এক ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘‘কেকেআর যদি প্রথম চারটি ম্যাচে ভাল ফল করতে পারে, তা হলে হয়তো কার্তিক থেকে যেতে পারেন অধিনায়কত্বে, না হলে ওর জায়গায় অধিনায়ক হবে মরগ্যান।’’ সানি আরও বলেছেন, ‘‘নাইট রাইডার্স দলে দারুণ ভারসাম্য রয়েছে, এবারও ভাল দল। খুব সাজানো ও বিধ্বংসী ব্যাটিং অর্ডার রয়েছে। তার মধ্যে মরগ্যানের অন্তর্ভূক্তি মিডলঅর্ডারে বাড়তি স্থিতিশীলতা ও অভিজ্ঞতা এনে দিয়েছে। এও তো ঠিক, মরগ্যান নিজেও পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন পালটাতে পারে।’’ গাভাসকার এই মুহূর্তে আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন, তাঁর সঙ্গে রয়েছেন পুত্র রোহনও। সানির মনে হচ্ছে, ‘‘কেকেআর হয়তো প্রথম পাঁচটি ম্যাচে কার্তিকের পারফরম্যান্স দেখবে, তারপর ভাল হলে থাকবে, না হলে পালটে দেবে, এসব লিগে এ ধরনের প্রবণতা খুবই দেখা যায়।’’ এসময় কলকাতার অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের ব্যাপারেও কথা বলেছেন গাভাসকার। এবারের নিলামের সর্বোচ্চ মূল্য সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কামিন্সকে নিয়েছে কেকেআর। ফলে তাঁর ওপর চাপ থাকবে বিস্তর, কেননা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কামিন্সকে সেরা ফর্মে দেখা যায়নি।

```