Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

গেইল ফিরতেই আসল ‘সিংহ’ পাঞ্জাব, শেষ ওভারে হার কোহলিদের

অশোক মালহোত্রা একটা সহজ ম্যাচকে এত কঠিন করে জিতল কিংস ইলেভেন? ভাবা যায় না। নিকোলাস পুরান এসে ছয় ওড়াতেই স্বস্তির শ্বাস ফেলল লোকেশ রাহুলের দল। আট উইকেটে হার কোহলিদের। যজুবেন্দ্র চাহালের ওই শেষ ওভার বাকি দিলে সারা ম্যাচে সিংহের মতো খেলেছে কিংস

গেইল ফিরতেই আসল ‘সিংহ’ পাঞ্জাব, শেষ ওভারে হার কোহলিদের

শেষ আপডেট: 15 October 2020 18:21

অশোক মালহোত্রা

একটা সহজ ম্যাচকে এত কঠিন করে জিতল কিংস ইলেভেন? ভাবা যায় না। নিকোলাস পুরান এসে ছয় ওড়াতেই স্বস্তির শ্বাস ফেলল লোকেশ রাহুলের দল। আট উইকেটে হার কোহলিদের। যজুবেন্দ্র চাহালের ওই শেষ ওভার বাকি দিলে সারা ম্যাচে সিংহের মতো খেলেছে কিংস ইলেভেন। আমার তো মনে হয় বৃহস্পতিবার ম্যাচ শেষে বিরাট কোহলি এসে লোকেশ রাহুলকে বলবে, ভাই আমাকে তো খুব আইপিএল থেকে ব্যান করে দিলি। আমি যদি বলি তোকে এবার ব্যান করা দরকার, তা হলে কি সেটি ভুল বলা হবে? রসিকতা করে শুরু করলাম লেখাটি। কারণ এক অনুষ্ঠানে কোহলিকে দেখে এই লোকেশই জানিয়েছিল, যেহেতু কোহলির নামের পাশে আইপিএলে মোট সাড়ে পাঁচ হাজার রান, সেই কারণে বাকিদের সুযোগ দেওয়ার জন্য সে মজা করে কোহলিকে সরে যেতে বলেছে। কিন্তু শারজায় লোকেশের এই দুরন্ত ইনিংস দেখে বিরাট যদি পালটা মজা করে বলার কিছু থাকবে না। লোকেশ (৪৯ বলে ৬১) ও ক্রিস গেইল (৪৫ বলে ৫৩) মিলে যেভাবে ব্যাঙ্গালোর বোলারদের নিধন করল, তাতে অনেকের মনে হতে পারে কেন যে এই জুটির জাদু আগে দেখা যায়নি! কিন্তু কী করে যাবে, কেননা গেইল তো অসুস্থ ছিল এতদিন। তিনি খেললে কিংস ইলেভেন পাঞ্জাবের অবস্থা এত করুণ হতো কিনা, সেটিও সন্দেহ। এমনকি ২৫ বলে মায়াঙ্কের ৪৫ রানও রানের ভিত গড়েছে। মাত্র ৩৬ বলে ৫০ করলেন গেইল, তার শটগুলি যেন মাঠের বাইরে চলে যাচ্ছিল। পাশে থেকে অধিনায়কের মতো ইনিংস খেলেছে লোকেশও। সবচেয়ে ভাল লেগেছে হাফসেঞ্চুরির পরে গেইল নিজের ব্যাটে লেখা, দ্য বসটি আঙুল দিয়ে দেখাল। হয়তো টিম ম্যানেজমেন্টের প্রতি তার ওই বার্তা। ড্রেসিংরুমে কোচ কুম্বলেও হাততালি দিতে দেখা গিয়েছে। সবই ঠিক আছে, এই নিয়ে কিংস ইলেভেনের মোট ৮টি ম্যাচে দুটি জয়, তাও আবার কোহলিদের মতো শক্তিশালী দলের বিপক্ষে। কিন্তু আমার অবাক লেগেছে ব্যাঙ্গালোর দলের কৌশল কে ঠিক করে? অধিনায়ক কোহলি কি? নাকি বাকিরা? কিসের ভিত্তিতে এবি ডি’ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানকে ছয় নম্বরে নামানো হল, আমি জানি না। এটা কি কোনও ক্রিকেটীয় যুক্তিতে ব্যাখ্যা করা যেতে পারে? যে ব্যাটসম্যান আগের ম্যাচেই অমন দুরন্ত ইনিংস খেলেছিল, তাকে ছয় নম্বরে পাঠিয়ে দেওয়া তার পক্ষে সম্মানের নয়। ১৬ ওভারে ব্যাটিং করতে এসে এবি তো বুঝতেই পারছিল না কী করবে। ওকে বলা হয় ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান, সব শট খেলতে পারে। তাকে আনা হলো না লেগস্পিনার খেলতে পারে না, এই ব্যাখ্যায়? ব্যাঙ্গালোর দলের মধ্যে কোনও পরিকল্পনা নেই। প্রতিবার দেখা যায় টু্র্নামেন্ট যত ছোট হয়ে আসে, ততই নানা কৌশলের ভুল করে এই দলটি। এবারও তাই হলো। দলের দুই ওপেনার ফিঞ্চ (২০), পাল্লিকাল (১৮) দ্রুত ফিরে যাওয়ার পরে কোহলি (৩৯ বলে ৪৮) টানল ঠিকই, কিন্তু সেটি যথেষ্ট ছিল না। সবটাই ভেস্তে গিয়েছে শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরের পরে দলের সেরা সম্পদ নামাতে, এবি দলের প্রাণকাঠি বিরাটের মতোই, আর তাকে ব্যবহার করার ভুলে ম্যাচটাই হেরে গেল ব্যাঙ্গালোর। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ১০। পিছনে নিশ্বাস ফেলছে কেকেআর, চেন্নাই ও হায়দরাবাদ। সংক্ষিপ্ত স্কোর : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে ১৭১/৬। কোহলি ৪৮, মরিস ২৫, সামি ২/৪৫, মুরুগান অশ্বিন ২/২৫। কিংস ইলেভেন পাঞ্জাব ২০ ওভারে ১৭৭/২। লোকেশ ৬১, গেইল ৫৩, মায়াঙ্ক ৪৫, চাহাল ১/২৫। কিংস ইলেভেন পাঞ্জাব জয়ী ৮ উইকেটে। ম্যাচের সেরা গেইল।

```