Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিং খানের দলকে হারিয়ে কিংসরাও চলে এল প্লে অফের দৌড়ে

  অশোক মালহোত্রা আইপিএলে আমি শুরু থেকেই বলে এসেছি এই কেকেআর দলে এত বেশি ব্যাটিং অর্ডারে রদবদল হচ্ছে, এই দলের সাফল্য পাওয়া মুশকিল। ঠিক সেটাই হল। একটা ভাল দল তখনই বোঝা যায়, যখন তার কৌশল নির্দিষ্ট করা থাকে। এই কেকেআরকে কখনই বোঝা যায়নি তাদ

কিং খানের দলকে হারিয়ে কিংসরাও চলে এল প্লে অফের দৌড়ে

শেষ আপডেট: 26 October 2020 17:42

 

অশোক মালহোত্রা

আইপিএলে আমি শুরু থেকেই বলে এসেছি এই কেকেআর দলে এত বেশি ব্যাটিং অর্ডারে রদবদল হচ্ছে, এই দলের সাফল্য পাওয়া মুশকিল। ঠিক সেটাই হল। একটা ভাল দল তখনই বোঝা যায়, যখন তার কৌশল নির্দিষ্ট করা থাকে। এই কেকেআরকে কখনই বোঝা যায়নি তাদের একটা পরিকল্পনা রয়েছে। এই দলের হারের আরও একটা কারণ দলের তারকাদের ব্যর্থতা। মুষ্টিমেয় কোনও তারকা এসে ম্যাচ জেতাচ্ছে, না হলে পুরো টিম ইউনিট হিসেবে সাফল্য কম। এমনকি রাসেল, মরগ্যান, কার্তিক কেউই ধারাবাহিকভাবে সফল হয়নি। প্রতি ম্যাচে নারিন কিংবা কামিন্স ম্যাচ জেতাবে, কিংবা বরুণ চক্রবর্তী এসে বাজিমাত করবে, তা তো হবে না। তাই সোমবার শারজায় কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে নাইটদের হার প্রত্যাশিতই বলা চলে। কেকেআর প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ১৪৯/৯। আর মাত্র দুই উইকেট হারিয়ে কিংসরা তুলে দিয়েছে প্রয়োজনীয় রান। প্রীতি জিন্টার দল যেভাবে শাহরুখদের হারাল, তাতে তো মনে হচ্ছে তারা না প্লে অফে চলে যায়। ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে কিং খানের দলকে ধরে ফেলল তারা। চলে গেল তালিকায় চারে। কেকেআর দলে বলার মতো রান ওপেনার শুভমান গিল (৪৫ বলে ৫৭) ও ইয়ন মরগ্যান (৪০), শেষদিকে লকি ফার্গুসন ১৩ বলে ২৪ রান না করলে এদিন হার আরও লজ্জার হতো। কিংস দলের সেরা বোলার মহম্মদ সামি, ৩৫ রানে তিন উইকেট নিয়েছে। সোমবারই ভারতীয় দল ঘোষিত হল। এই ম্যাচের আগে নিশ্চয়ই টেনশনে ছিল লোকেশ রাহুলের। তিনি দলে কেমন দায়িত্ব পাবে সেটি নিয়ে। তার অধিনায়কত্ব চলতি আইপিএলে বড় প্রাপ্তি। ঠান্ডা মাথায় পুরো দলকে পরিচালনা করছে। যখন দল সাফল্য পায়নি সেইসময়ও সতীর্থদের ওপর থেকে আস্থা হারায়নি। তারই প্রতিদান পাচ্ছে লোকেশ। মনদীপ সিং তাঁর বাবাকে হারিয়েছিল গত ম্যাচের আগেরদিন। এদিন দারুণ ইনিংস খেলে বাবার প্রতি শ্রদ্ধা জানাল, মনদীপের ব্যাট থেকে এসেছে ৫৬ বলে ৬৬ রান, যার মধ্যে রয়েছে ৮টি চার ও দুইটি ছয়। পাশে গেইল ২৯ বলে ৫১ করে বোঝাল তিনিও এখনও বস দলের। গেইল ৫টি ছয় মেরেছে, ২টি চার। নাইটদের বোলিংও ব্যাটিংয়ের মতোই হতশ্রী। কোনও দিশা নেই। সেই নারিন ছাড়া দাগ কাটার মতো কেউ নেই। এমনকি বরুণও সুবিধে করতে পারেনি। সংক্ষিপ্ত স্কোর : কেকেআর ২০ ওভারে ১৪৯/৯। শুভমান ৫৭, মরগ্যান ৪০, সামি ৩/৩৫। কিংস ইলেভেন পাঞ্জাব ১৮.৫ ওভারে ১৫০/২। মনদীপ ৬৬, গেইল ৫১। কিংস ইলেভেন জয়ী ৮ উইকেটে। ম্যাচের সেরা : মনদীপ

```