Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আইনি ফাঁসে কোহলি, তামান্না ভাটিয়া, নোটিশ পাঠাল কেরল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আইনি চাপে পড়ে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি আগামী মাসেই মাঠে ফিরবেন, তার আগে কেরল হাইকোর্ট তাঁর নামে আইনি নোটিশ পাঠিয়েছে। ইনস্টাগ্রামে এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি

আইনি ফাঁসে কোহলি, তামান্না ভাটিয়া, নোটিশ পাঠাল কেরল হাইকোর্ট

শেষ আপডেট: 27 January 2021 17:45

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আইনি চাপে পড়ে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি আগামী মাসেই মাঠে ফিরবেন, তার আগে কেরল হাইকোর্ট তাঁর নামে আইনি নোটিশ পাঠিয়েছে। ইনস্টাগ্রামে এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার কোহলির। তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন কেরল হাইকোর্ট। কোহলি আর তামান্না ভাটিয়া ছাড়া মালায়লাম চলচ্চিত্রের অভিনেতা আজু ভার্গিসকেও নোটিশ পাঠিয়েছেন আদালত। এই তিনজনই অনলাইন রামি খেলাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আইপিএলের সময়ই অনলাইন রামি খেলতে গিয়ে ২১ লক্ষ টাকা হারিয়ে আত্মহত্যা করেন কাট্টাক্কাদা অঞ্চলের এক বাসিন্দা। যার পর থেকে কেরল সরকার জানিয়ে দেয়, রাজ্যে এমন অনলাইন জুয়া বা রামির খেলার ওয়েবসাইটগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এরপরই আদালতে পিটিশন জমা দেন আইনজীবী পওলি ভাদাক্কানে। সেই মামলার শুনানিতেই কেরল হাইকোর্ট এই নোটিস পাঠিয়েছে ভারত অধিনায়ককে। ১৯৬০ সালেই কেরল সরকার আইন পাস করে যেখানে রামি খেলাকে অপরাধ হিসেবে দেখা হয়। পোকার, ইন্টারন্যাশনাল ব্রিজের মতো রামি খেলাকেও জুয়ার উদ্দেশ্যে ব্যবহার করা যায়। ওই আইনজীবী জানিয়েছেন, অনলাইন জুয়া বা রামির জালে ফেঁসে গিয়ে অনেক নিম্নমধ্যবিত্ত বা দরিদ্র লোকেরা আত্মহত্যা করছেন। আবার তরুণ প্রজন্মের মধ্যেও অনলাইন রামি বা জুয়া খেলার প্রবণতা দিনের পর দিন আরও বাড়ছে। তার মধ্যে তারকা রীতিমতো ওইসব খেলাকে উৎসাহ দিচ্ছেন, সেই কারণেই নানা বিপত্তি ঘটছে।

```