Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মেসির পরে পেলেকেও টপকে গেলেন রোনাল্ডো

দ্য ওয়াল ব্যুরো: পুরনো বছরের একেবারে শেষে ডিসেম্বরেই একটি ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল, সেই রেকর্ড নিয়ে নানা অভিযোগ তুলেছিল ব্রাজিলীয় ক্লাব স্যান্টোস। স্যান্টোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। বার্সার হয়ে সেই রেক

মেসির পরে পেলেকেও টপকে গেলেন রোনাল্ডো

শেষ আপডেট: 4 January 2021 08:20

দ্য ওয়াল ব্যুরো: পুরনো বছরের একেবারে শেষে ডিসেম্বরেই একটি ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল, সেই রেকর্ড নিয়ে নানা অভিযোগ তুলেছিল ব্রাজিলীয় ক্লাব স্যান্টোস। স্যান্টোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। বার্সার হয়ে সেই রেকর্ড ভাঙেন মেসি। মেসির ওই নজির ভাঙার পর ২ সপ্তাহও পার হয়নি, এর মধ্যে পেলের আরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেলের নামে অফিসিয়াল যত গোল আছে (ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে), সেই ৭৫৭ গোলের (ক্লাবের ৬৮০ এবং জাতীয় দলের হয়ে ৭৭ গোল) রেকর্ড ভেঙে এখন সবার ওপরে রোনাল্ডো। স্যান্টোস, নিউইয়র্ক কসমস এবং ব্রাজিলের হয়ে ৭৫৭ গোল করেছিলেন তিনি। রবিবার রাতে উদিনেসের বিপক্ষে জোড়া গোল করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। জোড়া গোলেই পেলেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ে ফেললেন সিআর সেভেন। তাঁর নামের পাশে এখন শোভা পাচ্ছে ৭৫৮ গোল (ক্লাবের ৬৫৬ এবং জাতীয় দলের হয়ে ১০২টি)। ৭৫৮ গোল করার পর দেখা যাচ্ছে ক্যারিয়ার শুরু করার পর প্রতি মরসুমে গড়ে ৪২টি করে (ক্লাব এবং দেশের হয়ে) গোল করেছেন রোনাল্ডো। লিওনেল মেসির মোট সরকারি গোল ৭৪২টি। যদিও রোনাল্ডো অপেক্ষা মেসি ২০০টি ম্যাচ কম খেলেছেন। তবে পেলে, মেসি কিংবা রোনাল্ডো- এখনও সবাই একজনের পেছনে। তিনি হচ্ছেন চেক রিপাবলিকের কিংবদন্তি হোসে বিকান। যিনি ক্যারিয়ারে মোট ৮০৫টি অফিসিয়াল গোল করেছেন। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ৫৩০টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি মেইল’ এর দাবি, বিকান গোল করেছেন ৭৫৯টি। রোনাল্ডোর এই বিশেষ রেকর্ডের দিনে লিওনেল মেসিও রেকর্ড গড়েছেন। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি হুয়েস্কার বিপক্ষে। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ওটা ছিল তাঁর ৭৫০তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচে কোনও গোল করতে পারেননি মেসি।        

```