আইএসএলের ডার্বিতে রেকর্ড দর্শক, মোট ভিউয়ার বেড়েছে ১৬ শতাংশ
দ্য ওয়াল ব্যুরো: একে কোভিড পরিস্থিতিতে দর্শক শূন্য মাঠ, তারমধ্যে আবার মোহনবাগান ও ইস্টবেঙ্গলের টুর্নামেন্টে যোগদান, সব মিলিয়ে প্রথম সপ্তাহেই জমজমাট ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। আর তার পরিচয় পাওয়া যাচ্ছে আইএসএলের ভিউয়ারশিপে। সম্প্রচারকারী স
শেষ আপডেট: 3 December 2020 16:41
দ্য ওয়াল ব্যুরো: একে কোভিড পরিস্থিতিতে দর্শক শূন্য মাঠ, তারমধ্যে আবার মোহনবাগান ও ইস্টবেঙ্গলের টুর্নামেন্টে যোগদান, সব মিলিয়ে প্রথম সপ্তাহেই জমজমাট ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। আর তার পরিচয় পাওয়া যাচ্ছে আইএসএলের ভিউয়ারশিপে। সম্প্রচারকারী সংস্থা স্টারের তরফে জানানো হয়েছে, প্রথম সপ্তাহেই ১৬ শতাংশ দর্শক বেড়েছে। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডার্বি দেখেছেন রেকর্ড সংখ্যক দর্শক।
স্টারের তরফে বলা হয়েছে, ডার্বি ম্যাচ ১০ গুণ বেশি ভিউয়ারশিপ পেয়েছে। ডার্বির দর্শকের ক্ষেত্রে এ এক অন্য নজির। বাঙালির কাছে ডার্বির তো একটা অন্য মাহাত্ম্য আছেই। তারমধ্যে এবার নতুন নামে ও রূপে খেলতে নেমেছে দু’দলই। তাই দু’দলের সমর্থকদের কাছেই একটা আলাদা উন্মাদনা ছিল। তার প্রকাশ পাওয়া গেছে ভিউয়ারশিপে। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের তথ্য সামনে রেখেছে এই কথা জানিয়েছে স্টার।

স্টারের ১৩টি টিভি চ্যানেলে প্রথম আট ম্যাচের দর্শক সংখ্যার উপর নির্ভর করে এই তথ্য সামনে এসেছে। হিন্দি ভাষায় সম্প্রচার ও দক্ষিণী ভাষায় সম্প্রচারের ক্ষেত্রেও দর্শকের বৃদ্ধি হয়েছে। হিন্দি ভাষায় ১৮ শতাংশ ও দক্ষিনী ভাষায় ১৪ শতাংশ বৃদ্ধি হয়েছে দর্শকে।
স্টার স্পোর্টস ইন্ডিয়ার প্রধান সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, “আইপিএলে সাফল্যের পরে এবার আইএসএলের দর্শক বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য ছিল। অনেক ধরনের পরিকল্পনা নিয়েছি আমরা। তাতে আমরা সফল। প্রথম সপ্তাহে যেভাবে দর্শক বেড়েছে আশা করছি আগামী সপ্তাহগুলিতে তা আরও বাড়বে।”
টিভিতে ৮৩টি দেশে দেখানো হচ্ছে আইএসএল। সাতটি ভাষায় দেখা যাচ্ছে এই টুর্নামেন্ট। শুধু তাই নয়। হটস্টার ও জিও টিভিতেও এই খেলা উপভোগ করছেন দর্শকরা। এই টুর্নামেন্টে বিজ্ঞাপন থেকে প্রায় ২০০ কোটি টাকা অয়ায়ের প্রত্যাশা রয়েছে স্টারের। প্রথম সপ্তাহ কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।