Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএল হতে পারে এবার কাতার ও দুবাইতে, দেশে হলে সম্ভাবনা বেশি গোয়ারই

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল এবার বিদেশের পথে পা বাড়াতে পারে। তেমনই সম্ভাবনার কথা উঠে এসেছে বুধবার এফএসডিএল-র বৈঠকে। গতবার গোয়ায় ভালই হয়েছিল আইএসএল। কোনও করোনার প্রকোপ ছিল না, জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সুরক্ষিতভাবেই সংগঠিত হয়েছে। যদিও এদিনের বৈ

আইএসএল হতে পারে এবার কাতার ও দুবাইতে, দেশে হলে সম্ভাবনা বেশি গোয়ারই

শেষ আপডেট: 16 June 2021 17:25

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল এবার বিদেশের পথে পা বাড়াতে পারে। তেমনই সম্ভাবনার কথা উঠে এসেছে বুধবার এফএসডিএল-র বৈঠকে। গতবার গোয়ায় ভালই হয়েছিল আইএসএল। কোনও করোনার প্রকোপ ছিল না, জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সুরক্ষিতভাবেই সংগঠিত হয়েছে। যদিও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে, আইপিএলের মতোই আইএসএলও করা যেতে পারে দুবাই কিংবা কাতারে। কারণ একটি শহরে করলে তার সুবিধেও রয়েছে, আবার অসুবিধেও আছে। কেননা এক শহরে পুরো টুর্নামেন্ট হলে পরিকাঠামোর দিক থেকে অনেক ভাল হতে হয় সেই শহরকে। মধ্যপ্রাচ্যে এই কারণেই করার ভাবনা আসছে, তা হলে গ্যালারিতে দর্শক থাকবে। আবার আইএসএলের প্রসার বিদেশেও ঘটতে পারে। তারা ইতিমধ্যেই কাতার ফুটবল সংস্থাকে এই নিয়ে প্রস্তাব পাঠিয়েছে। কাতারে সমস্যা হল, ২০২২ সালের বিশ্বকাপ সেই শহরে হবে। তাদের স্টেডিয়ামগুলি ব্যবহারের অনুমতি পাওয়া যাবে কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে। সেদিক থেকে দুবাইতে কোনও সমস্যা নেই। তবে সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে সেইসময় গরম থাকবে, তাই একটা চিন্তা রয়েছে। সব খেলা করতে হলে রাতের দিকে ফ্লাডলাইটে করতে হবে। দুবাইতে দশটি দলের থাকা নিয়েও সমস্যা নেই। বড় শহরে নামী হোটেলও রয়েছে প্রচুর। ভারতে করোনার তৃতীয় ঢেউ আসার কথা আগস্ট মাসে। সেদিকে তাকিয়ে রয়েছেন ফুটবল কর্তারা। আয়োজক এফসিডিএল-র আধিকারিকরা জানিয়েছেন, দেশে হলে গোয়াই এগিয়ে রয়েছে আয়োজনের দিক থেকে। সেখানে অপেক্ষাকৃত কোভিড আক্রান্তের সংখ্যা কমই। তবে কলকাতা ও কেরালাও ভাবনায় রয়েছে।কলকাতায় হলেও সব ম্যাচ হবে না, কেরালাতেও তাই। এদিন দশ দলের প্রতিনিধিরা সভায় ছিলেন। তাঁরা নানা প্রস্তাব রেখেছেন। করোনার কথা মাথায় রেখেই দেশের একনম্বর লিগকে বিদেশে নিয়ে যেতে চান কর্তারা। তাঁরা আইপিএলের উপমাও টেনেছেন। বলা হয়েছে, জনপ্রিয় ক্রিকেট লিগ যদি মধ্যপ্রাচ্যে হতে পারে, ফুটবল হলে সমস্যা কোথায়!  

```