Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

ম্যাচের মধ্যেই গ্যালারিতে অস্ট্রেলীয় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের, বাহবা ম্যাক্সেরও

দ্য ওয়াল ব্যুরো: একবার শুধু হ্যাঁ বলুন, একবার। ‘প্লিজ সে ইয়েস... ওয়ান টাইম..।’ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ব্যাটিং করছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। আমচকা দেখা গেল ক্রিকেট ধারাভাষ্যকার ওই

ম্যাচের মধ্যেই গ্যালারিতে অস্ট্রেলীয় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের, বাহবা ম্যাক্সেরও

শেষ আপডেট: 29 November 2020 14:26

দ্য ওয়াল ব্যুরো: একবার শুধু হ্যাঁ বলুন, একবার। ‘প্লিজ সে ইয়েস... ওয়ান টাইম..।’ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ব্যাটিং করছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। আমচকা দেখা গেল ক্রিকেট ধারাভাষ্যকার ওই দিকে ছবি যেতেই বলছেন, প্লিজ সে ইয়েস...। গ্যালারিতে সেইসময় চলছে প্রেম পর্ব। এক ভারতীয় যুবক বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক অস্ট্রেলীয় তরুণীকে, একেবারে হাঁটু মুড়ে বসে, আংটি সামনে রেখে। দীর্ঘদিনের প্রেমকে পরিণয়ে রূপ দিতে অস্ট্রেলিয়ান মহিলা সমর্থককে বিয়ের প্রস্তাব দেন ভারতীয় এক যুবক। কয়েক মুহূর্ত ভেবে সেই প্রস্তাবে সাড়া দেন অসি তরুণী। সঙ্গে সঙ্গে শুরু হয় দর্শকদের উল্লাস। তারপর যুবকটি প্রেমিকাকে আলিঙ্গনও করেন। এমনকি সেইসময় ধারাভাষ্যকারও হেসেই বলছেন, অ্যাট লাস্ট। ঘটনা ভারতীয় ইনিংসের ২০ ওভারের সময়। অস্ট্রেলিয়ার ৩৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের সংগ্রহ তখন ২ উইকেটে ১২৬ রান। ক্রিজে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি (৪২ বলে ৩৫) ও লোকেশ রাহুল (২৯ বলে ৩০)। ম্যাচ জিততে ভারতের তখন ১৮০ বলে দরকার ২৬৪ রান। ম্যাচে যখন ভারতের এই অবস্থা,  তখন গ্যালারিতে আরও ঝুঁকিপূর্ণ কাজের সিদ্ধান্তই নেন এক ভারতীয় সমর্থক। মাঠের খেলাও বন্ধ করে দেওয়া হয় কয়েক সেকেন্ডের জন্য। বড় পর্দায় দেখানো হয় এক অস্ট্রেলিয়ান তরুণীর সামনে হাঁটু গেড়ে বসে আছেন ভারতীয় সমর্থক, হাতে আংটি। বোঝাই যাচ্ছিল, বিয়ের প্রস্তাব দিচ্ছেন সেই ভারতীয় সমর্থক। ধারাভাষ্য কক্ষে তখন মাইক হাতে ধারাভাষ্যকার বলেই চলেছেন, ‘প্লিজ সে ইয়েস’, ‘প্লিজ সে ইয়েস’। কয়েক মুহুর্ত পর সেই তরুণী সম্মতি দেন প্রস্তাবে। সঙ্গে সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন দুজনে। মাঠে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল হাততালি দেন ভারতীয় সমর্থকের এই সফলতায়। সব থেকে বড় বিষয়, এই গ্যালারির ঘটনাটি মাঠে থাকা ক্রিকেটারদেরও দৃষ্টি আকর্ষণ করে নেয়। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে এই ছবিটি, তারপরেই দেখা যায় ক্রিকেটাররাও বিষয়টি বেশ উপভোগ করছেন। বিয়ের প্রস্তাবে সায় দেওয়ার পরে ওই যুবকের সামনে বেশ লজ্জাই পাচ্ছিলেন তরুণীটি। গ্যালারির পাশে থাকা মানুষেরাও অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন ওই যুগলের দিকে।

```