Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এগিয়ে থেকেও আফগানিস্তানের বিরুদ্ধে ড্র, এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে নিশ্চিত সুনীলরা

দ্য ওয়াল ব্যুরো: দোহায় প্রাক বিশ্বকাপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেন ভারতের ফুটবলাররা। এই ম্যাচে ড্র করলেই তাদের এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত ছিল। ঠিক সেটাই হল ভারতীয় দলের ক্ষেত্রে। খেলায় যদিও ভারত আত্

এগিয়ে থেকেও আফগানিস্তানের বিরুদ্ধে ড্র, এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে নিশ্চিত সুনীলরা

শেষ আপডেট: 15 June 2021 16:29

দ্য ওয়াল ব্যুরো: দোহায় প্রাক বিশ্বকাপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেন ভারতের ফুটবলাররা। এই ম্যাচে ড্র করলেই তাদের এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত ছিল। ঠিক সেটাই হল ভারতীয় দলের ক্ষেত্রে। খেলায় যদিও ভারত আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল। খেলার ৭৫ মিনিটে আফগান গোলরক্ষক আজিজির সৌজন্যে গোল পেয়ে যান সুনীল ছেত্রীরা। আশিক কুরিয়ানের শট সেভ করতে গিয়ে নিজের গোলে বল জড়িয়ে দেন গোলরক্ষক আজিজি। সবাই ভেবেছিল ভারত জিতেই মাঠ ছাড়বে। তার আগে যদিও দলের কোচ ইগর স্টিম্যাশ খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে তুলে নেন সুনীল ছেত্রীকে। ভারত অধিনায়ককে কেন তুলে নেওয়া হল, এই নিয়ে বিতর্ক রয়েছে। কারণ সুনীলকে দেখে মনে হয়নি তাঁর চোট ছিল বলে। মাঠ থেকে উটে যাওয়ার সময়ও সুনীলকে কিছুটা হলেও মনক্ষুন্ন দেখিয়েছে। আফগানিস্তান ম্যাচে সমতা ফেরায় ৮২ মিনিটে। হুসেইন জামানি গোল করেন দারুণ ছন্দে, সেইসময় ভারতীয় রক্ষণভাগের ফুটবলাররা কেউই জায়গায় ছিলেন না। স্টিম্যাচের ছেলেরা প্রথম মিনিট থেকে উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছেন মঙ্গলবার। একেবারে প্রথম মিনিটেই ভারত একটি কর্নার আদায় করে। সুনীল ছেত্রীর লম্বা বাড়ানো বল নিয়ে মনবীর সিং বিপক্ষের গোলমুখের কাছাকাছি পৌঁছে যান। যদিও আফগান গোলরক্ষক কর্নারের বিনিময়ে দলের পতন রোধ করেন। কর্নার থেকে কোনও গোল হয়নি। এরপর ১০ মিনিটের মাথায় আফগান গোলপোস্ট লক্ষ্য করে শট নেন ভারত অধিনায়ক। এক্ষেত্রেও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারতীয় দল। খেলার ৫৪ মিনিটের মাথায় আরও একটি কর্নার আদায় করে। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি হয়নি। ৫৭ মিনিটে সুযোগ চলে আসে আফগানদের সামনে। তাদের মিডফিল্ডার ওমিদের বাঁ-পায়ের ভলি তালুবন্দি করে ভারতীয় গোলরক্ষক গুরপ্রিৎ। ৬০ মিনিটে ফ্রি-কিক আদায় করে ভারত। ফ্রি-কিক থেকে ব্র্যান্ডনের বল ভাসিয়েছিলেন আমিরিকে লক্ষ্য করে। কিন্তু এক্ষেত্রে এক আফগান ডিফেন্ডার কর্নারের বিনিময়ে দলের পতন রোধ করেন। সুনীল উঠে যাওয়ার পরেই গোল হয়েছে, তারপরে দেখা গিয়েছে খেলাতেও গতি এসেছে। খেলা শেষে ভারত অধিনায়ককে যদিও দেখা যায় হতাশায় মুখ ঢাকছেন। উল্লেখ্য এই ম্যাচটি দেখতে কাতার উড়ে গিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফূল প্যাটেল।

```