Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

চাহাল-নটরাজনে বাজিমাত, জাদেজার কনকাশন পরিবর্তই ম্যাচে ফেরাল ভারতকে

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হওয়ার সময় ম্যাচে রেফারি ডেভিড বুনের সঙ্গে তর্ক করতে দেখা যাচ্ছিল অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। তখন বোঝা না গেলেও পরে জানা যায় জাদেজার কনকাশন পরিবর্ত হিসেবে ভারতের দাবি মেনে নামতে দেওয়া হয়েছে চাহালকে।

চাহাল-নটরাজনে বাজিমাত, জাদেজার কনকাশন পরিবর্তই ম্যাচে ফেরাল ভারতকে

শেষ আপডেট: 4 December 2020 12:01

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হওয়ার সময় ম্যাচে রেফারি ডেভিড বুনের সঙ্গে তর্ক করতে দেখা যাচ্ছিল অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। তখন বোঝা না গেলেও পরে জানা যায় জাদেজার কনকাশন পরিবর্ত হিসেবে ভারতের দাবি মেনে নামতে দেওয়া হয়েছে চাহালকে। এই পরিবর্তে ল্যাঙ্গার কেন খুশি ছিলেন না তা বোঝা গেল কিছুক্ষণ পরেই। ফিঞ্চ-শর্ট যেভাবে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু চতুর চাহালই ম্যাচে ফেরালেন দলকে। তাঁকে সঙ্গ দিলেন ডেবিউ করা নটরাজন। দু’জনের তিনটি করে উইকেটের সৌজন্যে ক্যানবেরাতে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারালেন বিরাটরা। এদিন ম্যাচের থেকেও হয়তো বেশি আলোচনা হবে জাদেজার পরিবর্তে চাহালের মাঠে নামা নিয়ে। অজি শিবিরের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট তাঁরা এই সিদ্ধান্তে খুশি নন। ব্যাট করার সময় মিচেল স্টার্কের বল লাগে জাদেজার হেলমেটে। যদিও তারপরেও খেলা চালিয়ে যান তিনি। বিরতির সময় ভারতীয় ম্যানেজমেন্ট আবেদন করে কনকাশন পরিবর্ত নেওয়ার। সেই আবেদন মেনে নেওয়া হয়। আর চাহালের বলেই ম্যাচে ফেরে ভারত। ফিঞ্চ ও স্মিথের দুটি গুরুত্বপূর্ন উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে জোরালো ধাক্কা দেন তিনি। পরে ম্যাথু ওয়েডের উইকেটও নেন তিনি। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন চাহাল। তিনিই হন ম্যাচের সেরা। ভারতের ১৬১ রানের জবাবে শুরুটা দুরন্ত করেছিল অস্ট্রেলিয়া। আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন ফিঞ্চ। সঙ্গে ছিলেন ডার্সি শর্ট। ভারতের পেস বোলারদের ভালই মারছিলেন তাঁরা। এর মধ্যে চাহারের এক ওভারে জোড়া ক্যাচ ছাড়েন মনীশ পাণ্ডে ও বিরাট কোহলি। পাওয়ার প্লে-র পরে চাহাল বল করতে এসেই ছবিটা বদলে দেন। প্রথম ওভারেই ৩৫ রানের মাথায় ফিঞ্চের উইকেট নেন তিনি। দুরন্ত ক্যাচ ধরেন হার্দিক পান্ডিয়া। ৯ রানে আউট হন স্মিথও। চাহালের বলে তাঁর ক্যাচও দারুণ ধরেন সঞ্জু স্যামসন। চাহালের সঙ্গে এই ম্যাচে চমক দিলেন বাঁ’হাতি নটরাজনও। প্রথম টি ২০ ম্যাচে খেলতে নেমে শুরুতেই ম্যাক্সওয়েলকে ফেরান তিনি। ৩৪ রানের মাথায় শর্টকেও আউট করেন তিনি। একবার উইকেট পড়তে থাকায় আর কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষদিকে হেনরিকসকে ৩০ রানে আউট করে অস্ট্রেলিয়ার কফিনে শেষ উইকেট পুঁতে দেন চাহার। ওয়াশিংটন সুন্দর উইকেট না পেলেও রান দেননি। শামি ছাড়া বাকি সব বোলার ভাল বল করেছেন এদিন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ১১ রানে ম্যাচ জেতে ভারত। এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুতেই ধাওয়ানকে আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম ব্রেক থ্রু দেন মিচেল স্টার্ক। তারপরে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বেশ সাবলীল দেখাচ্ছিল দু’জনকে। কিন্তু লেগ স্পিনার সিম্পসনের বলে ৯ রান করে ফিরে যান কোহলি। অন্যদিকে আইপিএলের ছন্দেই খেলছিলেন রাহুল। নিজের হাফসেঞ্চুরিও পূর্ণ করেন। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন সঞ্জু স্যামসন। বেশ কয়েকটি বড় শট খেলেন তিনি। কিন্তু তারপরেই ঝড় নামে ভারতীয় ব্যাটিংয়ে। হেনরিকসের বলে মিড অফে আউট হন স্যামসন। মনীশ পাণ্ডে নেমে বেশ কিছু বল নষ্ট করে নিজের উপর চাপ বাড়িয়ে জাম্পার বলে আউট হন। রান বাড়ানোর তাড়াহুড়োয় ৫১ করে আউট হন রাহুলও। ৫ উইকেট পড়ে যাওয়ার পরে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল হার্দিক-জাদেজা জুটির উপরেই। প্রথমে কিছুটা ধরে খেলে একটা ছক্কা মেরে তারপরে ফের ছক্কা মারতে গিয়ে আউট হন পান্ডিয়াও। দেখে মনে হচ্ছিল ১৪০ করা কঠিন হয়ে যাবে। ঠিক তখনই হাত খুললেন জাদেজা। হ্যাজলউডকে ১৯ তম ওভারে মেরে ২৩ রান নেন জাড্ডু। হ্যামস্ট্রিং পুল হওয়ায় শুধু বড় শট মারারই চেষ্টা করতে থাকেন তিনি। তার ফলও মেলে। শেষ পর্যন্ত ১৬১ রানে শেষ হয় ভারতের ইনিংস। জাদেজা ২৩ বলে ৪৪ করে অপরাজিত থাকেন। সেকেন্ড হাফে জাদেজার কনকাশন পরিবর্ত চাহালের কামালে ম্যাচ জিতল ভারত।

```