
শেষ আপডেট: 16 February 2021 07:33
করোনা বিধি কাটিয়ে ভারতীয় ক্রিকেটে দর্শক ফিরেছিল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। ওই দর্শকরাই এদিন দারুণ আনন্দ করে বাড়ি ফিরলেন। তাঁরা দেখলেন সত্যিকারের ক্রিকেট। এমনকি শেষ দিকে মঈল আলি যেভাবে অক্ষর, অশ্বিনদের ওভার বাউন্ডারিি মারলেন, তাতে করে আইপিএল নিলামে তাঁর ডাক আসতেই পারে। শেষে তিনি ফিরলেন কুলদীপের বলে, তিনি পেলেন দুই উইকেট।
যদিও অভিষেক টেস্টে অক্ষরের এই বোলিং স্মরণীয় হয়ে থাকবে। কেননা তিনি পেলেন পাঁচ উইকেট, দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে সাত উইকেট। পাশে অশ্বিন, কুলদীপরাও দুরন্ত ছিলেন বলে তাঁরও অনেক সুবিধে হয়েছে।
এই জয়ে অনেকের অবদান। বলতে রোহিত শর্মার প্রথম ইনিংসে ১৬১ রানের কথা। ভারতের রানের ভিত তিনিই গড়ে দিয়ে গিয়েছিলেন। তারপর বলতে হবে অজিঙ্ক্যা রাহানের ৬৭, ঋষভ পন্থের ৫৮ রানের কথা। তাঁরাও যোগ্য সহায়তা করে গিয়েছেন। ঋষভ তো কিপিংয়েও এই ম্যাচে দলকে ভরসা দিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ১০৬ রান ও বিরাটের ৬২ রান পুরো দলকে আরও এগিয়ে দিয়েছে। তার মধ্যে স্পিনিং উইকেটে অশ্বিন, অক্ষরদের বোলিং ব্রিটিশদের আত্মসমর্পন করতে বাধ্য করেছে।
গত টেস্টে ২২৭ রানে হারের পরে ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জ ছিল ফিরে আসার। সেটাই ম্যাচ শেষে বিরাট কোহলি জানিয়েছেন। তাঁর কথায়, প্রথম টেস্টে ঘরের মাঠে হারের পরে চাপ ছিল, সেটা কেটে গিয়েছে সতীর্থদের পাশে থাকার কারণে। তারা প্রত্যেকেই দায়িত্ব নিয়েছে। তবে এই ম্যাচে আমরা সকলেই কোনও না কোনও অবদান রেখেছি। এটাই একটা দলের ভাল সংকেত।