Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিম্পিকের সুযোগ থেকে ছিটকে গেলেন হিমা, বিশ্ব ক্রম তালিকার ভিত্তিতে যাচ্ছেন দ্যুতি

দ্য ওয়াল ব্যুরো: আগেই অলিম্পিকের যোগ্যতামান পেরতে পারেননি, তারপর যাও বা সম্ভাবনা ছিল, সেটিও চোটের কারণে শেষ হিমা দাসের। ভারতের নামী অ্যাথলিটকে টোকিওতে আর দেখা যাবে না। তিনি লড়াই থেকেই ছিটকে গেলেন। হিমা পারবেন না ধরাই ছিল, কারণ তাঁর পারফর

অলিম্পিকের সুযোগ থেকে ছিটকে গেলেন হিমা, বিশ্ব ক্রম তালিকার ভিত্তিতে যাচ্ছেন দ্যুতি

শেষ আপডেট: 30 June 2021 13:41

দ্য ওয়াল ব্যুরো: আগেই অলিম্পিকের যোগ্যতামান পেরতে পারেননি, তারপর যাও বা সম্ভাবনা ছিল, সেটিও চোটের কারণে শেষ হিমা দাসের। ভারতের নামী অ্যাথলিটকে টোকিওতে আর দেখা যাবে না। তিনি লড়াই থেকেই ছিটকে গেলেন। হিমা পারবেন না ধরাই ছিল, কারণ তাঁর পারফরম্যান্স পড়তির দিকে ছিল। বরং দ্যুতি চাঁদ ঘিরে আশা ছিল, তিনি যোগ্যতামান পেরতে না পারলেও বিশ্ব ক্রম তালিকার হিসেবে টোকিওতে জায়গা করে নিলেন। ওড়িশার অ্যাথলিটকে ১০০ ও ২০০ মিটার দৌড়ে দেখা যাবে। বিশ্ব ক্রম তালিকা অনুসারে ১০০ মিটারে ২২টি কোটা ও ২০০ মিটারে ১৫টি কোটা রয়েছে। ১০০ মিটারের ক্রমপর্যায়ে দ্যুতি রয়েছেন ৪৪ নম্বরে এবং ২০০ মিটারে তিনি রয়েছেন ৫১ নম্বরে। এই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই তিনি টোকিওতে অংশগ্রহণের সুযোগ পেয়ে গেলেন। চলতি মাসে পাতিয়ালায় হওয়া আন্ত-রাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভাল ফল করলে সরাসরি টোকিওর টিকিট পেয়ে যেতেন দ্যুতি। কিন্তু, মেয়েদের ১০০ মিটার ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করে অলিম্পিকে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি। তবে গত সপ্তাহে, দ্যুতি এক নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। পাতিয়ালায় অনুষ্ঠিত ভারতীয় গ্রাঁ প্রি-তে ১০০ মিটার দৌড় তিনি শেষ করেন ১১.১৭ সেকেন্ডে। অলিম্পিকে যোগ্যতা মান ছিল ১১.১৫ সেকেন্ড। মাত্র ০.০২ সেকেন্ডের জন্য সরাসরি টোকিওর ছাড়পত্র হাতছাড়া হয় দ্যুতির। সরাসরি না হলেও ক্রম তালিকার দৌলতে টোকিও যাচ্ছেন দ্যুতি। কিন্তু ভারতীয় স্প্রিন্টার অসমের কন্যা হিমা সে সুযোগ পেলেন না। তিনি রয়েছেন ১০৮ নম্বরে। গত সপ্তাহে পাতিয়ালায় ভারতীয় গ্রাঁ প্রি-তে হিমা ২০০ মিটার শেষ করেন ২২.৮৮ সেকেন্ডে। অলিম্পিকের ছাড়পত্র পেতে হলে তাঁকে আরও ০.০৮ সেকেন্ড আগে শেষ করতে হত। তারপর চোটও তাঁকে ভোগাচ্ছে। হিমা একসময় বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে সোনা পেয়েছিলেন। তারপর তিনি সব পেয়েছেন। ভাল চাকরি পেয়েছেন, কেন্দ্রীয় সরকারের থেকে বহু সুবিধে পেলেও নিজেকে ধরে রাখতে পারেননি। যতটা এগোবেন ভাবা গিয়েছিল, তা তিনি পারেননি।    

```