Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

প্রথমার্ধে প্রবল চাপে হাবাসের দল, ‘এল ক্ল্যাসিকো’তে ‘রাজ’ করছে বরং মুম্বই

দ্য ওয়াল ব্যুরো: চলতি আসরের দুটি সেরা দলের খেলা এরকমই হয়ে থাকে। দারুণ উপভোগ্য হল সোমবার আইএসএলে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে প্রথমার্ধের ম্যাচটি। যেটিকে ভারতীয় ফুটবলের ‘এল ক্ল্যাসিকো’ বলা যেতে পারে। যদিও বল দখল কিংবা গোলের সু

প্রথমার্ধে প্রবল চাপে হাবাসের দল, ‘এল ক্ল্যাসিকো’তে ‘রাজ’ করছে বরং মুম্বই

শেষ আপডেট: 11 January 2021 15:00

দ্য ওয়াল ব্যুরো: চলতি আসরের দুটি সেরা দলের খেলা এরকমই হয়ে থাকে। দারুণ উপভোগ্য হল সোমবার আইএসএলে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে প্রথমার্ধের ম্যাচটি। যেটিকে ভারতীয় ফুটবলের ‘এল ক্ল্যাসিকো’ বলা যেতে পারে। যদিও বল দখল কিংবা গোলের সুযোগ তৈরিতে সবুজ মেরুন জার্সিধারীদের থেকে মুম্বইয়ের ফুটবলাররা অনেকটাই এগিয়ে ছিলেন। একটা সময় খেলার চিত্র দেখলে বোঝা যাবে এটিকে-মোহনবাগানের রক্ষণ বনাম মুম্বইয়ের আক্রমণভাগের মধ্যে খেলা হচ্ছে। একের পর এক আক্রমণে হাবাসের দলের পেনাল্টি বক্সে আছড়ে পড়েছে। একটা সময় মুম্বইয়ের তারকা ফুটবলার বোউমাস আতঙ্ক সৃষ্টি করে গিয়েছেন। বারবার মনে হয়েছে এই বুঝি হাবাসের দল গোল খেয়ে যাবে। বলের দখলের দিক থেকে মুম্বই অনেকটাই এগিয়ে ছিল, প্রায় ৭০ শতাংশ, সেদিক থেকে রয় কৃষ্ণদের কৌশল ছিল প্রতি আক্রমণে গোল করে আসা। তবে মোহনবাগান গোলের নিচে অরিন্দমের মতো অভিজ্ঞ গোলরক্ষক ছিলেন বলে রক্ষে। তাও অবশ্য এটিকে-এমবি দলের হয়ে গোললাইন সেভ করেছেন রক্ষণভাগের তারকারাই। সেইসময় ম্যাচের সবেমাত্র ১১ মিনিট। বোউমাস ও গডার্ডের যুগলবন্দীতে দিশেহারা তিরি, সন্দেশরা। বোউমাস গোলে শট নিতে সেটি বাঁচান বিপক্ষের ডিফেন্ডাররা। খেলার গতিপ্রকৃতি কিভাবে এগিয়েছে, তার বিবরণ তুলে ধরা হল: ৪১’ গড্ডার্ডের নির্বিষ ফ্রি-কিক সহজেই বিপন্মুক্ত করলেন জাভি ৩৭’ মাঝমাঠে পাসিং ফুটবলের ফুলঝুরি মুম্বইয়ের। তবে এটিকে-মোহনবাগানের জমাট ডিফেন্স ভেঙে বারবার এগিয়েছে বিপক্ষের তারকারা। ২২’ ফের কর্নার মুম্বইয়ের। কর্নার থেকে গড্ডার্ডের বাড়ানো বলে রাওলিনের সেন্টার সরাসরি অরিন্দমের আস্তানায়। ১৮’ মন্দার রাও দেশাইয়ের বামপ্রান্তিক ক্রস কর্নারের বিনিময়ে বাঁচালেন ঝিঙ্গান। কিন্তু এটিকে-মোহনবাগান রক্ষণে প্রতিহত সেই কর্নার। ১১’ এটিকে-মোহনবাগান রক্ষণে ফের বিপজ্জনক আক্রমণ মুম্বইয়ের। কোনক্রমে গোলে ঢোকার মুখে বল রক্ষা করলেন ডিফেন্ডাররা। ৮’ প্রতি-আক্রমণ থেকে এটিকে-মোহনবাগান রক্ষণে হানা মুম্বইয়ের। কিন্তু হুগো বোউমাসের নির্বিষ শট সরাসরি অরিন্দমের হাতে। ৫’ বিপিন সিং’য়ের দুরন্ত ক্রস থ্রো-ইনের বিনিময়ে রক্ষা করলেন তিরি। এটিকে-মোহনবাগান: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, এদু গার্সিয়া, গ্লেন মার্টিন্স, জাভি হার্নান্দেজ, মনবীর সিং, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস। মুম্বই সিটি এফসি: অমরিন্দর সি, অমেয় রানাওয়াদে, মোর্তাদা ফলেউ, হার্নান সান্তানা, মন্দার রাও দেশাই, রওলিন বর্জেস, রেনিয়ার ফার্নান্দেজ, সিওয়াই গড্ডার্ড, হুগো বোউমাস, বিপিন সিং, বার্থোলোমিউ ওগবেচে।        

```