দ্য ওয়াল ব্যুরো: ক্রমে অবনতি হচ্ছে সুনীল গাভাসকর ও বিরাট কোহলি সম্পর্ক। যেদিন থেকে কোহলি পিতৃত্বকালীন ছুটির আবেদন করেছেn ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। সেদিন থেকেই গাভাসকর বিষয়টিকে সহজভাবে নেননি।
অতীতে দেখা গিয়েছিল, গাভাসকরের যখন পুত্র সন্তান হয়েছিল, সেইসময় তিনি বিদেশ সফরে ছিলেন। সেইসময় দেশে ফিরতে পারেননি। সেই কারণে কোহলি যখন ছুটি চেয়ে পেয়ে গেলেন, তখনই সানির বিরাগভাজন হয়েছেন বর্তমান ভারত অধিনায়ক।
এমন সময়ে কোহলি দেশে ফিরে এসেছেন, যে সময় দলের কঠিন পরিস্থিতি। অ্যাডিলেডে ৩৬ রানে শেষ হয়ে গিয়েছিল ইনিংস, দলও বিশ্রীভাবে হারে। যদিও শনিবার আজাঙ্ক রাহানের অধিনায়কত্বে দল ভাল করায় স্বাভাবিকভাবে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। সানি বলেছেন, ‘‘রাহানের নেতৃত্ব নিয়ে আমি কোনও মন্তব্য করব না। নাহলেই লোকজন আবার বলবে আমি মুম্বইয়ের ক্রিকেটারদের প্রশংসা করি।”
সানির এই মন্তব্যেই পরিষ্কার তিনি কোহলিকে খোঁচা দিয়েছেন। এটাই বোঝাতে চেয়েছেন যোগ্য নেতৃত্ব দেওয়ার পরেও রাহানের তিনি প্রশংসা করতে পারছেন না। এও বোঝাতে চেয়েছেন কোহলির নিজের কাছেও চ্যালেঞ্জের হবে নেতৃত্বে টিকে থাকা।
কয়েকদিন আগেই সানি অভিযোগ তুলেছিলেন, একেক ক্রিকেটারের জন্য একেক রকম নিয়মের ব্যবস্থা রয়েছে ভারতীয় দলে। কিংবদন্তি বলেছিলেন, সোজাসাপটা কথা বলার জন্য কখনও ভুগতে হয়েছে অশ্বিনকে। ভাল ফর্ম সত্ত্বেও দলে জায়গা দেওয়া হয়নি তাঁকে। আবার এটাও বলেন, নটরাজন পিতৃত্বকালীন ছুটি চেয়েও পায়নি, আর অধিনায়ক বলে কোহলি সেই সুবিধে পেয়ে গিয়েছেন।
এদিকে, কোহলির বদলে রাহানে মেলবোর্নে টেস্টে ভাল অধিনায়কত্ব করে সকলের প্রশংসা আদায় করেছেন। সেই তালিকায় বীরেন্দ্র সেহওয়াগ থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণরাএও বলেছেন, দলের ফিল্ড প্লেসিং কিংবা বোলিং চেঞ্জগুলি এতটাই কার্যকরি হয়েছে যে কারণে ম্যাচের প্রথমদিন চালকের আসনে ভারতীয় দল।