Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লক্ষ্যপূরণে ব্যর্থ, স্বেচ্ছায় ডাচ কোচের পদ থেকে সরলেন ফ্রাঙ্ক ডি’বোয়ের

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইউরো কাপের শেষ আটে যেতে পারেনি তাঁর দল, তাই নিজের ইচ্ছেতেই নেদারল্যান্ডস কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ফ্রাঙ্ক ডি’বোয়ের। তিনি মাত্র দশ মাস আগে দলের দায়িত্ব নিয়েছিলেন। বোয়ের এসেছিলেন রোনাল্ড কোম্যানের স্থানে, যিনি এই মুহূর

লক্ষ্যপূরণে ব্যর্থ, স্বেচ্ছায় ডাচ কোচের পদ থেকে সরলেন ফ্রাঙ্ক ডি’বোয়ের

শেষ আপডেট: 29 June 2021 16:49

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইউরো কাপের শেষ আটে যেতে পারেনি তাঁর দল, তাই নিজের ইচ্ছেতেই নেদারল্যান্ডস কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ফ্রাঙ্ক ডি’বোয়ের। তিনি মাত্র দশ মাস আগে দলের দায়িত্ব নিয়েছিলেন। বোয়ের এসেছিলেন রোনাল্ড কোম্যানের স্থানে, যিনি এই মুহূর্তে বার্সেলোনার কোচ। গত বছরের সেপ্টেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিতে রোনাল্ড কোম্যান চাকরি ছেড়ে দিলে, নতুন কোচ হিসেবে ডি বোরকে নিয়োগ দিয়েছিল নেদারল্যান্ডস ফুটবল এসোসিয়েশন। তখন চুক্তিতে উল্লেখ করা ছিল, আসন্ন ইউরো কাপে নেদারল্যান্ডসকে অন্তত কোয়ার্টার ফাইনালে তুলতে হবে ডি বোরের। কিন্তু এবারের ইউরোতে শেষ ষোলো থেকেই ছিটকে গিয়েছে নেদারল্যান্ডস। তাই কর্তারা সরানোর আগে নিজেই সরলেন। এদিনই ৫১ বছর বয়সী কোচ নিজেই সিদ্ধান্ত নিয়েছেন চাকরি ছাড়ার। চলতি কোপার গ্রুপপর্বে তিন ম্যাচে ৮ গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে গিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদেরকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে চেক রিপাবলিক। বোয়ের এক বিবৃতিতে বলেছেন, ‘‘পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় দলের কোচ হিসেবে আর থাকব না। আমার লক্ষ্য পূরণ হয়নি, এটা পরিষ্কার। ২০২০ সালে আমাকে যখন জাতীয় দলের কোচ হতে বলা হয়, তখন আমি ভেবেছিলাম এটা অনেক সম্মানের। পাশাপাশি এটাও জানতাম যে, দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে একটা চাপও চলে আসবে।’ তিনি আরও যোগ করেন, ‘‘সেই চাপ দিন দিন শুধু বাড়ছেই। যা আমার জন্য মোটেও সুবিধাজনক পরিস্থিতি নয়। বিশেষ করে নেদারল্যান্ডসের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে খেলোয়াড় ও সমর্থকদের। ম্যানেজম্যান্টের প্রতিও আমার কৃতজ্ঞতা।’’

```