Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাড়ির জন্য মনকেমন করছে, সিরিজের মাঝপথেই দেশে ফিরছেন মঈন

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই কারণে শ্রীলঙ্কা সফরে খেলতে যেতে পারেননি মঈন আলি। ভারতের বিপক্ষে সিরিজে দারুণ খেলছেন। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে দলে স্থানও করে নিয়েছিলেন তিনি। এমনকি মঙ্গলবার দেখা যায় খেলার একেবা

বাড়ির জন্য মনকেমন করছে, সিরিজের মাঝপথেই দেশে ফিরছেন মঈন

শেষ আপডেট: 16 February 2021 14:19

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই কারণে শ্রীলঙ্কা সফরে খেলতে যেতে পারেননি মঈন আলি। ভারতের বিপক্ষে সিরিজে দারুণ খেলছেন। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে দলে স্থানও করে নিয়েছিলেন তিনি। এমনকি মঙ্গলবার দেখা যায় খেলার একেবারে শেষ দিকে গিয়ে মঈন যেভাবে রান তুলছিলেন, মনে হচ্ছে তিনি যেন আইপিএলে রান তাড়া করছেন। মাত্র ১৮ বলে ৪৩ রানের টর্পেডো ইনিংস খেলেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। মোট ৫টি ছয় মারেন তিনি, ৩টি চার। এই যার পারফরম্যান্স, তারপরেও মঈন সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশে ফিরে যাবেন। কেন আচমকা তাঁর দেশে ফিরে যেতে ইচ্ছে হল? সেই ব্যাপারে দলের অধিনায়ক জো রুট বিশদে কিছু না বললেও জানা গিয়েছে, মঈন বাড়িকে খুব মিস করছেন, তাই সন্তানদের দেখতেই তিনি দেশে ফিরবেন। যদিও ব্রিটিশ মিডিয়া জানাচ্ছে, এর আগেও নাকি মঈন হোম-সিকের কারণে দেশে ফিরে গিয়েছেন সফরের মাঝপথে। বাকি দুটি টেস্টে মঈন আলি সেই কারণেই খেলবেন না। তবে ইংল্যান্ড শিবির আশা করছে, তিনি দেশ থেকে ফিরে এসে ওয়ান ডে এবং টি ২০ সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন। দীর্ঘ ১৮ মাস পর সাদা পোশাকে খেলতে নেমে চোখ ধাঁধানো পারফরম্যান্স। এমন সময়ে কেন দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন মঈন? ব্রিটিশ অধিনায়ক জো রুট বলেন, ‘‘মঈনই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই এটা তাঁর জন্য কঠিন এক সফর। আমরা আগেই বলেছিলাম, যদি কোনও ক্রিকেটার বায়ো-বাবলের বাইরে যেতে চায়, তবে সেই সুযোগ আছে। আমরা সেই রীতিই মেনে চলব।’’ রুট আরও যোগ করেন, ‘‘দলের মধ্যে মঈনই কেবল দেশে ফিরছে। এমন নয় যে আমরা তাকে জিজ্ঞেস করেছি, সে থাকতে চায় কি না। এটা তাঁর সিদ্ধান্ত, সেই নিয়েছে। আমরা অবশ্যই চাই খেলোয়াড়দের যতটা সম্ভব মানসিকভাবে ফিট রাখতে। কিন্তু তারা যাতে স্বস্তিতে থাকে, সেটাও তো দেখতে হবে। সে তার পরিবারের কাছে ফিরতে চেয়েছে, আমাদের উচিত এটা বোঝা এবং তাঁর সিদ্ধান্তকে সম্মান করা।’’  

```