Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথা কামিয়ে মন্দিরে নটরাজন, দেশে ফিরেই নিলেন ভগবানের আশীর্বাদ

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে ভাগ্যবদল। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভাল বল করার সুবাদে নজরে পড়ে যান সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণের। সুযোগ মেলে আইপিএলে খেলার। আর আইপিএলে ভাল পারফর্ম করার সুবাদে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া যাওয়ার স

মাথা কামিয়ে মন্দিরে নটরাজন, দেশে ফিরেই নিলেন ভগবানের আশীর্বাদ

শেষ আপডেট: 31 January 2021 10:42

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে ভাগ্যবদল। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভাল বল করার সুবাদে নজরে পড়ে যান সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণের। সুযোগ মেলে আইপিএলে খেলার। আর আইপিএলে ভাল পারফর্ম করার সুবাদে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ মিলেছিল টি নটরাজনের। সেখানে গিয়ে প্রথমে ওয়ান ডে, তারপরে টি ২০ ও শেষে টেস্ট ক্রিকেটেও দেশের জার্সিতে অভিষেক হয়েছে তাঁর। আর তাই দেশে ফিরেই ভগবানের আশীর্বাদ নিতে গিয়েছিলেন এই বাঁ’হাতি পেসার। রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন নটরাজন। দেখে বোঝাই যাচ্ছে কোনও মন্দিরের সামনে দাঁড়িয়ে সেই ছবি তুলেছেন তিনি। কালো টি –শার্ট, নীল জিন্স পরে রয়েছেন। এদিকে মাথা ন্যাড়া। দেখে মনে হচ্ছে, কোনও মানত করেছিলেন তিনি। সেই মানত পূরণ হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘ফিলিং ব্লেসড’, অর্থাৎ আশীর্বাদ পেয়ে ধন্য। https://twitter.com/Natarajan_91/status/1355760220375420930?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1355760220375420930%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fcricket%2Ft-natarajan-shares-picture-of-his-visit-to-a-temple-2360713 প্রথম দুই ওয়ান ডে-তে ভারতের হারের পরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে দলে সুযোগ পান নটরাজন। ১০ ওভার বল করে ৭০ রান দিয়ে ২ উইকেট নেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ওয়ান ডে-র পরে টি ২০ দলে জায়গা হয় তাঁর। তিনটি ম্যাচই খেলেন। ওভারে সাত রানের কম ইকোনমি রেখে ৬ উইকেট নেন। অবশ্য ভারতের জার্সিতে টেস্টে নটরাজনের সুযোগ পাওয়াটা পুরোটাই ভাগ্যের জোরে। ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, যশপ্রীত বুমরাহ চোটের কারণে ছিটকে গেলে ব্রিসবেনে চতুর্থ টেস্টে জায়গা হয় তাঁর। প্রথম ইনিংসেই ৭৮ রান দিয়ে ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও একটা দিক ধরে রেখেছিলেন তিনি। রান দেননি। তার ফলে অন্যরা উইকেট পেয়েছে। ব্রিসবেন টেস্ট জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। আর এই ইতিহাসের অন্যতম অংশীদার তিনি। সিরিজ জয়ের ট্রফি তাঁর হাতেই প্রথমে তুলে দিয়েছেন অধিনায়ক অজিঙ্ক্যা রাহানে। দেশে ফেরার পরে পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা। এভাবে স্বপ্নপূরণ হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। আর তাই দেশে ফিরেই গেলেন মন্দিরে। নিলেন ভগবানের আশীর্বাদ।

```