Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলোয় গেছে করোনা-বিধি, গায়ের ওপর পড়ে চেন্নাইতে টিকিট কাটছেন মানুষ

দ্য ওয়াল ব্যুরো: এতদিন চাতক পাখীর মতো চেয়েছিল কবে দেশের মাঠে খেলা শুরু হবে, যেই না অনুমতি মিলেছে, মানুষের ঢল নেমেছে চেন্নাইতে চিপক স্টেডিয়ামের বাইরে। সেইসময় দেখে মনে হবে, করোনাভাইরাস বলে কিছুই নেই। গত ১১ মাসে যা হয়েছে, সবটাই বানানো। না হ

চুলোয় গেছে করোনা-বিধি, গায়ের ওপর পড়ে চেন্নাইতে টিকিট কাটছেন মানুষ

শেষ আপডেট: 12 February 2021 12:06

দ্য ওয়াল ব্যুরো: এতদিন চাতক পাখীর মতো চেয়েছিল কবে দেশের মাঠে খেলা শুরু হবে, যেই না অনুমতি মিলেছে, মানুষের ঢল নেমেছে চেন্নাইতে চিপক স্টেডিয়ামের বাইরে। সেইসময় দেখে মনে হবে, করোনাভাইরাস বলে কিছুই নেই। গত ১১ মাসে যা হয়েছে, সবটাই বানানো। না হলে গায়ের ওপর পড়ে টিকিট কাটছে মানুষ, আর সেটি পুলিশ প্রশাসন দূরে দাঁড়িয়ে দেখছে, এগুলি এ দেশেই সম্ভব! শনিবার থেকে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হবে চিদাম্বরম বা চিপক স্টেডিয়ামে। গত ম্যাচে দর্শক প্রবেশ নিষেধ ছিল। কিন্তু এই ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে টেস্ট ম্যাচ হবে। সেই কারণেই টিকিটের হাহাকার পড়ে গিয়েছে। কে আগে টিকিট কাটবে, এই প্রতিযোগিতা করতে গিয়েই করোনার ন্যুনতম দুরত্ববিধি শিকেয় তুলেছেন স্থানীয় ক্রিকেটপাগল মানুষ। করোনা আবহের পর ভারতে এই প্রথম মাঠে দর্শক রেখে খেলা হবে। খুব স্বাভাবিক ভাবেই যার ফলে টিকিটের জন্য হাহাকার তৈরি হয়ে গিয়েছে। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সব টিকিটই অনলাইনে ছাড়া হয়েছিল। কিন্তু তাতেও এই ভিড় এড়ানো সম্ভব হয়নি। সেই অনলাইন টিকিট সংগ্রহ করতে লম্বা লাইন পড়ে যায় চিপক স্টেডিয়ামের বাইরে। লাইনে যেভাবে মানুষ দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন, সেটি আতঙ্কের বিষয়। এমনকি অনেকে লাইনে দাঁড়িয়ে অচেতন হয়ে পড়েছেন। তাঁকে জল-হাওয়া দিয়ে সারিয়ে তোলা হলেও আয়োজকরা চিন্তিত কিভাবে ম্যাচের দিনগুলিতে এই নিয়ম মানতে পারবে তারা। তার জন্য পুলিশের বড় কর্তাদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। তারা শুক্রবার দুপুরে নিজেদের মধ্যে প্রশাসনিক স্তরে মিটিংও করেছেন। কয়েকটি নিয়ম চালু রাখার কথা বলা হয়েছে। সেগুলি হল, পঞ্চাশ শতাংশ দর্শক থাকবেন মাঠে। দু’জনের মাঝে একটা করে চেয়ার ফাঁকা রাখা হবে। গ্যালারিতে বল পড়লে সেটি সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করা হবে। সিসিটিভি মনিটরিংয়ের জন্য বিশেষ কর্মী নিয়োগ। গেটে তাপমাত্রা মাপা হবে, স্যানিটাইজ করা হবে সবাইকে ও মাস্ক বাধ্যতামূলক। মাঠে অ্যাম্বুলেন্সও মজুত রাখতে হবে।  

```