
শেষ আপডেট: 4 August 2019 13:26
লন্ডন ব্রিজের সামনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার চিমা ওকেরি। নিউ জার্সিতে কল্লোল ক্লাব হলে কেক কেটে, ক্লাবের পতাকা তুলে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিয়ান জয়ের অন্যতম নায়ক মাইক ওকোরো। ছিলেন লাল-হলুদে খেলে যাওয়া আর এক বিদেশি বোলাজিও।
ক্লাবের অনুষ্ঠানে ডাক পাননি বলে অভিমান হয়েছিল ওকোরোর। এ কথা ভারতীয় সংবাদমাধ্যমের সামনে উগরে দিতেই ক্লাবের তরফে মেল করা হয় তাঁকে। অনুরোধ করা হয়, ভুল না বুঝতে। কিন্তু নিউ জার্সির লাল-হলুদ সমর্থকদের ডাক পেয়ে আপ্লুত ওকোরো। কোয়ালালামপুর থেকে অকল্যান্ড, আমস্টারডাম থেকে টোকিও, সর্বত্র উড়ল ইস্টবেঙ্গলের পতাকা।
