Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় সমস্যায় ইস্টবেঙ্গল, ট্রেন মিস, গাড়িতে দিল্লি থেকে লুধিয়ানা যাচ্ছে দল

দ্য ওয়াল ব্যুরো: শনিবার আইলিগের দ্বিতীয় ম্যাচে মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। কিন্তু তার আগে বড় সমস্যায় দল। দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেসে লুধিয়ানা যাওয়ার কথা ছিল জুয়ান মেরা, কোলাডোদের। কিন্তু দিল্লি বিমানবন্দর

বড় সমস্যায় ইস্টবেঙ্গল, ট্রেন মিস, গাড়িতে দিল্লি থেকে লুধিয়ানা যাচ্ছে দল

শেষ আপডেট: 6 December 2019 14:14

দ্য ওয়াল ব্যুরো: শনিবার আইলিগের দ্বিতীয় ম্যাচে মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। কিন্তু তার আগে বড় সমস্যায় দল। দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেসে লুধিয়ানা যাওয়ার কথা ছিল জুয়ান মেরা, কোলাডোদের। কিন্তু দিল্লি বিমানবন্দরে নেমে স্টেশনে যেতে যেতে ট্রেন বেরিয়ে যায়। ফলে এখন সাত ঘণ্টা জার্নি করে লুধিয়ানা যাবে দল। ৪ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলেছে লাল-হলুদ। তারপর ৭ তারিখের ম্যাচ নিয়ে ক্লান্তির চিন্তা ছিলই। এই ঘটনা কপালে ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের। পঞ্জাবের মাঠে প্র্যাকটিস তো দূরের কথা, কখন সেখানে দল পৌঁছবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিন সকালে কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ এবং কাশিম আইদারা চলে গিয়েছেন লুধিয়ানায়। বিকেলে সাংবাদিক সম্মেলনের জন্যই পাঠিয়ে দেওয়া হয় দু'জনকে। পরে যাওয়ার কথা ছিল দলের। আর তাতেই ঘটল বিপত্তি। গোটা ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন বিনিয়োগকারী সংস্থা কোয়েসের ভূমিকা নিয়ে। আইলিগের মতো টুর্নামেন্টে অপেশাদার আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। দিল্লি থেকে টিমের অন্যতম তারকা ফুটবলার মার্কস এসপাদা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বলেছেন, "আমরা মানুষ, মেশিন নই।"

```