Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বছরের শেষেই ইস্টবেঙ্গল ছেঁটে ফেলছে বলবন্ত, ভিনিথ, সামাদ-সহ আট ফুটবলারকে

  শুভ্র মুখোপাধ্যায় চলতি আইএসএলে টানা ব্যর্থতায় এসসি ইস্টবেঙ্গলের আধিকারিকরা মোট আট ফুটবলারকে বছরের শেষেই ছাঁটাই করতে চলেছেন। জানুয়ারিতে নতুন উইন্ডো খুলবে ফুটবলার নিয়োগের ক্ষেত্রে। সেইসময় নতুন ফুটবলার এনে এই ৮ ভারতীয় ফুটবলারকে রিলিজ ক

বছরের শেষেই ইস্টবেঙ্গল ছেঁটে ফেলছে বলবন্ত, ভিনিথ, সামাদ-সহ আট ফুটবলারকে

শেষ আপডেট: 23 December 2020 06:23

 

শুভ্র মুখোপাধ্যায়

চলতি আইএসএলে টানা ব্যর্থতায় এসসি ইস্টবেঙ্গলের আধিকারিকরা মোট আট ফুটবলারকে বছরের শেষেই ছাঁটাই করতে চলেছেন। জানুয়ারিতে নতুন উইন্ডো খুলবে ফুটবলার নিয়োগের ক্ষেত্রে। সেইসময় নতুন ফুটবলার এনে এই ৮ ভারতীয় ফুটবলারকে রিলিজ করে দেবে ক্লাব। মঙ্গলবার রাতেই সেই তালিকা কিছু সংবাদমাধ্যমের কাছে এসেছে। সেই তালিকায় ‘দ্য ওয়াল’-ও রয়েছে। ব্রিটিশ কোচ রবি ফাউলারের পরামর্শেই তাঁদের ছেঁটে ফেলতে চাইছে শ্রী সিমেন্টের আধিকারিকরা। সেই দলে রয়েছেন স্ট্রাইকার বলবন্ত সিং, সি কে ভিনিথ, গুরতেজ সিং, গোলরক্ষক রফিক আলি মন্ডল, অভিষেক আম্বেকর, ইউজেনসেন লিংডো, সামাদ আলি মল্লিক, রানা ঘরামি কিংবা মহম্মদ ইরশাদকে। বিদেশীদের মধ্যে ছাঁটাই হবেন অ্যারণ হামাদি হলওয়ে। এই খবর চাউর হতেই লাল হলুদ সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের ধারণা, কোচ রবি ফাউলার নিজের আনানো অযোগ্য বিদেশীদের অদক্ষতা ঢাকতেই এই ভারতীয় ফুটবলারদের রিলিজ করে দিতে চাইছেন। তাঁদের বক্তব্য, ‘‘ডিফেন্সে স্কট নেভিল প্রতি ম্যাচে একরাশ ব্যর্থতার ডালি সাজিয়েও থেকে যাচ্ছেন কীভাবে?’’ অনেক সমর্থক টুইটারেই ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘‘নেভিলের জায়গায় সামাদ আলি মল্লিককে খেলানো দাবি উঠতে পারে ভেবেই কোচ সামাদকে একটা ম্যাচে না খেলিয়ে বাতিল করে দিচ্ছেন। আর কোচের এই কাজে সহায়তা করছেন লাল হলুদের এক শীর্ষ কর্তা।’’ বলবন্ত ও জেজের মধ্যে একজনকে বাদ দিতেই হতো, কিন্তু জেজে যেহেতু মন্দের ভাল, সেই কারণেই তাঁকে রেখে দেওয়া হবে। এদিকে লোনে ছাড়া হচ্ছে গুরতেজ সিং ও রফিককে। তাঁরা আই লিগের জন্য মহামেডানে যোগ দেবেন। মহামেডান তাঁদের কাজে লাগাবে আই লিগের আসরে। লেফটব্যাক অভিষেক আম্বেকরের খেলাতেও প্রবল অখুশি কোচ। মাঠের বাঁদিক থেকে কোনও আক্রমণ দানা বাঁধছে না, এই যুক্তিতে তিনি বাদ। লিংডো দুটি ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেই কার্ড দেখেছেন, এটিতেও খুশি নন সাহেব কোচ। সবচেয়ে করুণ অবস্থা ডিফেন্ডার সামাদের। তিনি একটা ম্যাচেও মাঠে নামার সুযোগই পেলেন না, কিন্তু তাঁকে না দেখে ছেঁটে ফেলতে চান কোচ। অথচ সামাদকে মরসুমের শুরুতে নর্থ ইস্ট ইউনাইটেড চেয়েছিল, সেইসময় ইস্টবেঙ্গল কর্তারা তাঁকে যেতে দেননি। এখন এই প্রতিশ্রুতিমান ডিফেন্ডার ছাঁটাই হলে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হবে। কোচ বলে দিয়েছেন, রানা ও ইরশাদের মধ্যে যে কোনও একজনকে রাখবেন। সেক্ষেত্রে ইরশাদ নাকচ হতে পারেন। ইস্টবেঙ্গল টার্গেট করেছে রাহুল ভেকে, এডমুন্ডদের। তাঁদের পেয়ে যাবে এমনই আশা ম্যানেজমেন্টের। কিন্তু বারবার কোচ যে বিদেশীদের এনেছেন, তাঁদের মধ্যে ড্যানি ফক্স ও মাঘোমা ছাড়া কেউই ফর্মের ধারেকাছে নেই।

```