
শেষ আপডেট: 3 January 2021 13:25
কারণ রাজু গায়কোয়াড এসেছেন দলে। অনেকটা দায়িত্ব নিয়ে খেলেছেন নেভিলরা। তাও বিরতির পরে ইস্টবেঙ্গলের বক্সে জেরি বারবার আঘাত হেনে দেখিয়েছেন দলে এখনও ফাঁকফোকড় রয়েছে।
তবুও দলের খেলা দেখে কোচ রবি ফাউলারের আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে গিয়েছে। না হলে খেলা শেষ হওয়ার পনেরো মিনিট আগে দুটি বদল আনেন, তাও দলের দুই সেরা ফুটবলারকে, একজন মাঘোমার পরিবর্তে দলে আসেন নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট, অন্যজন রাজুকে তুলে নামান অঙ্কিত মুখোপাধ্যায়কে। এই দুই ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল এনেছে মোহনবাগানের থেকে। মোট পাঁচজন নয়া ফুটবলার কোচ ব্যবহার করেছেন ম্যাচে।
এদিন খেলার শুরু থেকে ইস্টবেঙ্গলকে খুবই মরিয়া লেগেছে। না হলে ১২ মিনিটের মাথায় পিলকিনটনের গোলটিও সংঘবদ্ধ আক্রমণের ফসল থেকে এসেছে। পিলকিনটনের হেড বিখ্যাত, সেই মাথা দিয়েই চলতি আসরের প্রথম গোলটি পেলেন অস্টম ম্যাচটিতে। বলটি পিলকিনটন পেয়েছিলেন রাজুর থেকে।
লাল হলুদের দ্বিতীয় গোলটিও দারুণ, মাঘোমা এই দলের প্রাণভোমরা, প্রতি ম্যাচেই তিনি বোঝাচ্ছেন। স্টেইনম্যানের পাস থেকে বল ধরে মাঘোমা অনেকটা দৌড়ে এসে ওড়িশার দুই ডিফেন্ডারকে দেহের দোলায় টলিয়ে দিয়ে শটে গোল করে গিয়েছেন। মাঘোমা সারা ম্যাচেই কার্যকরি ফুটবলার খেলেছেন।
লাল হলুদের হয়ে রবিবারই প্রথম মাঠে নেমে সমর্থকদের হৃদয় জয় করে নিলেন নাইজরীয় ২০ বছরের তরুণ স্ট্রাইকার ব্রাইট, তিনি গোলটিও করেছেন ৮৮ মিনিটে দুরন্ত শটে, প্রথমবার গোলরক্ষক বাঁচিয়ে দিলেও পালটা শটে হার মানান তিনি। ব্রাইট লম্বা রেসের ঘোড়া হবেন, বুঝিয়ে দিয়েছেন।
আরও একজনের কথা বলতেই হবে, তিনি হলেন গোলরক্ষক দেবজিৎ ঘোষ, তিনি প্রকৃতঅর্থেই ‘সেভজিৎ’ হয়ে উঠেছিলেন এদিনের ম্যাচে। অন্তত তিনটি ক্ষেত্রে নিশ্চিত গোল বাঁচান উত্তরপাড়ার এই গোলরক্ষক।