Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মরগ্যান অধিনায়ক হওয়ায় চাপ কমবে কার্তিকের উপর, ব্যাটসম্যান দীনেশকে বেশি দরকার নাইট রাইডার্সের

অশোক মালহোত্রা আমি টুর্নামেন্টের শুরু থেকেই বলেছিলাম, দলে ইয়ন মরগ্যানের মতো বিশ্বকাপজয়ী অধিনায়ক থাকতে কেন দীনেশ কার্তিকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এখনও অধিনায়ক হিসেবে বিশেষ সফল নয় কার্তিক। আর এতে আরও বেশি চাপে পড়ে যাচ্ছে ও। তার প্রভাব পড়ছে

মরগ্যান অধিনায়ক হওয়ায় চাপ কমবে কার্তিকের উপর, ব্যাটসম্যান দীনেশকে বেশি দরকার নাইট রাইডার্সের

শেষ আপডেট: 16 October 2020 12:59

অশোক মালহোত্রা

আমি টুর্নামেন্টের শুরু থেকেই বলেছিলাম, দলে ইয়ন মরগ্যানের মতো বিশ্বকাপজয়ী অধিনায়ক থাকতে কেন দীনেশ কার্তিকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এখনও অধিনায়ক হিসেবে বিশেষ সফল নয় কার্তিক। আর এতে আরও বেশি চাপে পড়ে যাচ্ছে ও। তার প্রভাব পড়ছে ব্যাটিংয়ে। সেদিক থেকে দেখতে গেলে এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল নাইট ম্যানেজমেন্টের। এখন আর কোনও চাপ থাকবে না ওর মাথায়। ঠান্ডা মাথায় ব্যাট করতে পারবে। ব্যাটসম্যান কার্তিককে কেকেআরের খুব দরকার।

টুর্নামেন্টের শুরু থেকেই দল নির্বাচনে ভুল হচ্ছিল নাইট রাইডার্সের। রাহুল ত্রিপাঠির মতো একজন ওপেনার থাকার পরেও কেন ম্যাচের পর ম্যাচ ওপেন করানো হল সুনীল নারিনকে। এক ম্যাচ ভাল খেলার পরে ফের রাহুলকে সরিয়ে ওপেনার ব্যান্টন। সাত ম্যাচের মধ্যে তিনটে ওপেনিং জুটি নামিয়েছে নাইটরা। আর তার ফলে কোনও ম্যাচেই শুরুটা ভাল হয়নি তাদের।

দল নির্বাচন ও ব্যাটিং অর্ডার ঠিক করার ক্ষেত্রে অধিনায়কের বড় ভূমিকা থাকে। আমার মনে হয় সেটাতে কার্তিকের কিছু সমস্যা হচ্ছিল। ওর বোঝা উচিত ছিল, দলের সবথেকে ভাল ক্রিকেটাররা যত বেশি বল খেলবে ততই মঙ্গল। কিন্তু সেটা করতেই সমস্যা হচ্ছিল। আর দল নির্বাচনের এই সমস্যার প্রভাব কার্তিকের ব্যাটিংয়ের উপরেও পড়ছিল। সাত ম্যাচে মাত্র একটা হাফসেঞ্চুরি ছাড়া কার্তিকের ব্যাটে রান নেই। সেটা ভোগাচ্ছিল দলকে। আর তাই এবার হয়তো অনেক ঠান্ডা মাথায় খেলতে পারবে কার্তিক। তার ব্যাটে রান থাকলে দলের পক্ষেই ভাল।

তবে এই সিদ্ধান্ত কার্তিক কতটা চাপের মধ্যে নিয়েছে সেটা বোঝা যাচ্ছে না। হতে পারে অধিনায়কত্ব না ছাড়লে দলের বাইরে বেরিয়ে যেতে হত তাকে। তার উপর চাপ কতটা ছিল সেটা বাইরে থেকে বোঝা যাবে না। কার্তিক জানিয়েছে, ব্যাটে বেশি মন দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়েছে ও। এর থেকেই বোঝা যাচ্ছে, কার্তিকের ব্যাটে রান পাওয়া ওর দলে টিকে থাকার ক্ষেত্রে কতটা জরুরি।

এবার দেখার কার্তিক কোথায় খেলবে? হতে পারে ওকে ওপেন করতে নামতে হতে পারে। কারণ ব্যান্টন রান পায়নি। যদিও শুভমান গিল ও রাহুল ত্রিপাঠি রয়েছে দলে। তাই কার্তিকের কী ভূমিকা থাকবে সেটা ম্যানেজমেন্টের উপরেই নির্ভর করছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব একটা সেট দল তৈরি করতে চাইবে ম্যানেজমেন্ট।

গত মরসুমেও কলকাতার সেরা প্লেয়ার আন্দ্রে রাসেল কার্তিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। ও বলেছিল ভাল ফর্মে থাকার পরেও অনেক পরে ব্যাট করতে নামছে। তাই বল কম পাচ্ছে। ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা ভাল নয় বলেও মুখ খুলেছিল রাসেল। আর একটা ভাল ড্রেসিং রুমই একটা দলকে চ্যাম্পিয়ন করতে পারে। তাই দলের মধ্যে ভারসাম্য যত তাড়াতাড়ি হয় সেই চেষ্টায় করছে নাইট ম্যানেজমেন্ট। সেইজন্যই হয়তো মরগ্যানের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। তবে মরসুমের মাঝে এভাবে ব্যাটন বদল দলের উপর কী প্রভাব ফেলবে তা দেখা যাবে কয়েক ঘণ্টা পরেই।


```