ওড়িশার ‘সাম্বা সাইক্লোনে’ চার গোলে তছনছ ভিকুনার কেরল
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে প্রথম জয় পেল ওড়িশা এফসি। কিন্তু প্রথম জয়ে এতটাই দাপট ছিল যে বিপক্ষ কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স হার মানল ৪-২ গোলে। জিতে ওড়িশার কোনও উপকার হল না, বরং প্রতিপক্ষ দলের আত্মবিশ্বাস একেবারে তলানীতে চলে গিয়েছে।
ব্রাজিল
শেষ আপডেট: 7 January 2021 17:19
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে প্রথম জয় পেল ওড়িশা এফসি। কিন্তু প্রথম জয়ে এতটাই দাপট ছিল যে বিপক্ষ কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স হার মানল ৪-২ গোলে। জিতে ওড়িশার কোনও উপকার হল না, বরং প্রতিপক্ষ দলের আত্মবিশ্বাস একেবারে তলানীতে চলে গিয়েছে।
ব্রাজিলীয় তারকা দলের নামী স্ট্রাইকার দিয়েগো মরিসিও ঝড়ে কুপোকাত হয়েছে কিবুর দল। জিতেও ৯ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ একাদশ স্থানেই দাঁড়িয়ে রইলেন স্টিভেন টেলরের ওড়িশা। হেরেও ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থান ধরে রাখতে পেরেছে কেরল।
শুরু থেকে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। লাগাতার আক্রমণ ও প্রতি-আক্রমণে উঠতে থাকে দুই দল। প্রথম ৫ মিনিটের মধ্যেই আক্রমণের ঝড় ওঠে। সাত মিনিটের মাথায় জর্ডন মারের সুযোগ সন্ধানী গোলে এগিয়ে যায় কেরল।
২২ মিনিটে জ্যাকসন সিংয়ের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে ওড়িশা এফসি। ৪২ মিনিটে জেরির দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল দিয়ে ওড়িশাকে এগিয়ে দেন অধিনায়ক স্টিভেন টেলর। ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধে মাঠ ছাড়ে ওড়িশা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ওড়িশা দলটি। কেরলের গোলমুথে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন জেরিরা। ম্যাচের ৫০ মিনিটে গোল দিয়ে ওড়িশা এফসি-র হয়ে ব্যবধান বাড়ান দিয়েগো। এরপরই খেলা থেকে হারিয়ে যেতে থাকে ভিকুনার দলটি। সেই সুযোগে ৬০ মিনিটে আরও একটি গোল দেন ব্রাজিলীয় তারকা। বিশ্বমানের ওই গোল দেখে মুগ্ধ হন ফুটবল প্রেমীরা। সাম্বা দেশের ওই তারকার খেলায় সবাই খুশি।
পাশাপাশি কেরল দলটিও আচমকাই খেলায় গতি বাড়িয়ে ফেলে। ৭৯ মিনিটে দুর্দান্ত একটি প্রচেষ্টায় ভিকুনার দলের হয়ে ব্যবধান কমান হুপার। ম্যাচের শেষ দশ মিনিটে চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেনি কেরল। ম্যাচে ৫১ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে জয়ী দল। ৪৯ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল বিপক্ষ দলের।
এবার ভিকুনার দলের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। তারা রীতিমতো খাবি খাচ্ছে চলতি আসরে। ওড়িশারও একই অবস্থা ছিল, তারা একটি ম্যাচও জিততে পারেনি এতদিনেও। এই প্রথম তাদের সাইক্লোনে তছনছ হয়ে গিয়েছে প্রতিপক্ষ দল।