Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চেন্নাইতে প্রথম টেস্টে দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলবেন কোহলিরা

দ্য ওয়াল ব্যুরো: কোভিড বিধিই বলবৎ থাকছে, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথম টেস্ট হবে ‘ক্লোজড ডোর’। অর্থাৎ মাঠে প্রবেশ করতে পারবেন না দর্শকরা। সেই কারণে ফাঁকা গ্যালারির সামনে খেলবেন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। করোনা আবহের মধ্যেই টেস্ট

চেন্নাইতে প্রথম টেস্টে দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলবেন কোহলিরা

শেষ আপডেট: 2 February 2021 18:00

দ্য ওয়াল ব্যুরো: কোভিড বিধিই বলবৎ থাকছে, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথম টেস্ট হবে ‘ক্লোজড ডোর’। অর্থাৎ মাঠে প্রবেশ করতে পারবেন না দর্শকরা। সেই কারণে ফাঁকা গ্যালারির সামনে খেলবেন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। করোনা আবহের মধ্যেই টেস্ট সিরিজ চললেও সেই ভয়াবহতা আর নেই। তবুও ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল যাতে করে দর্শকরা মাঠে গিয়ে ক্রিকেটের আনন্দ উপভোগ করতে পারেন। কিন্তু সেটি হচ্ছে না। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার পক্ষে মঙ্গলবার রাতে বলে দেওয়া হয়েছে, প্রথম টেস্ট হবে দর্শকহীনভাবেই। এও জানানো হয়েছে, দর্শকদের সুরক্ষার কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এতে যে তামিলনাড়ু প্রশাসনের বিধিনিষেধ রয়েছে, সেটিও বলে দেওয়া হয়েছে। চলতি মাস থেকে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেয় কেন্দ্র। তা সত্ত্বেও ধীরে চলো নীতিই নিচ্ছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। তবে দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শককে অনুমতি দেওয়া হবে। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব আরএস রামাস্বামী বলেন, দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছিল বিসিসিআইয়ের কাছে। তাতে সবুজ সংকেত মিলেছে। অর্থাৎ ৫ তারিখ থেকে শুরু হতে চলা প্রথম ম্যাচটি দেখতে টিভির পর্দাতেই চোখ রাখতে হবে দর্শকদের। তবে ১৩ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় টেস্টে ওই মাঠেই উপস্থিত থাকার সুযোগ পাবেন দর্শকরা। পরের দুটি ম্যাচ মোতেরা স্টেডিয়ামে। সেখানে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি সোমবারই দিয়েছে ভারতীয় বোর্ড। ওই ম্যাচে মাঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজু। এদিকে, ইতিমধ্যেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছে ভারতীয় দল। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে জোর কদমে অনুশীলনে বিরাটও। অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে আসা ভারতীয় দল দেশের মাটিতে ফেভারিট হিসেবেই নামতে চলেছে ইংল্যান্ডে বিরুদ্ধে। এই সিরিজই ভারতকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিতে পারে। যেখানে ইতিমধ্যেই নিজেদের স্থান পাকা করে ফেলেছে নিউজিল্যান্ড।

```