Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইচুং বিপণনী দূত, ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে এক ব্রিটিশ

দ্য ওয়াল ব্যুরো : আইএসএলে খেলার ছাড়পত্র ইস্টবেঙ্গল পেতে পারে শনিবারই। ফেডারেশন সূত্রে খবর, সেদিন বিষয়টি চূড়ান্ত হয়ে গেলেই ক্লাবের তরফে কোচের নাম ঘোষণা করা হবে। এমনকি শোনা যাচ্ছে এবার লাল হলুদের শতবর্ষ উদযাপনকে মনে রেখে দলের ব্র্যান্ড অ্যাম্

বাইচুং বিপণনী দূত, ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে এক ব্রিটিশ

শেষ আপডেট: 25 September 2020 06:37

দ্য ওয়াল ব্যুরো : আইএসএলে খেলার ছাড়পত্র ইস্টবেঙ্গল পেতে পারে শনিবারই। ফেডারেশন সূত্রে খবর, সেদিন বিষয়টি চূড়ান্ত হয়ে গেলেই ক্লাবের তরফে কোচের নাম ঘোষণা করা হবে। এমনকি শোনা যাচ্ছে এবার লাল হলুদের শতবর্ষ উদযাপনকে মনে রেখে দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বাইচুং ভুটিয়ার নাম আলোচনায় এসেছে। বাইচুং মানেই ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে চিরন্তন আবেগ। শুধু তাই নয়, ইস্টবেঙ্গলের ইনভেস্টর শ্রী সিমেন্টের আধিকারিকরাও চান বাইচুং দলের বিপণনী দূত হোন। ওই কোম্পানির কর্তাব্যক্তিরা চাইছেন দলের যে কোনও পরামর্শ এগিয়ে আসুন বাইচুং। দলগঠনেও তাঁর মত নেওয়া হবে। ইতিমধ্যেই যদিও ইস্টবেঙ্গলের তিন প্রাক্তন ফুটবলারের মত নিয়ে স্থানীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি সারা হয়েছে। ওই তিন প্রাক্তন ফুটবলার হলেন তরুণ দে, তুষার রক্ষিত ও রেনেডি সিং। এর মধ্যেই শোনা গিয়েছে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ব্রিটিশ কোচ রবি ফাউলার। তিনি অতীতের নামী স্ট্রাইকার ছিলেন, লিভারপুলে খেলেছেন। তিনি কোচ হিসেবেও সফল, মাত্র ৪৫ বছর বয়স হওয়ায় আধুনিক ফুটবল সম্পর্কে দারুণ ওয়াকিবহাল। যেহেতু ইংরাজি জানেন, সেই কারণে দলের বাকিদের সঙ্গে এই অল্প সময়ের মধ্যে যোগসূত্র করতে পারবেন। ফাউলার অনেকটাই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে, কেননা মনে করা হচ্ছে তিনি কোচ হয়ে এলে ব্রিসবেন রোয়ার থেকে দুই নামী তারকাকেও নিয়ে আসতে পারবে লাল হলুদ দল। ফাউলার শেষ ওই ক্লাবেই কোচিং করিয়েছেন। যদিও বার্ট ভান মারউইক, গোরান এরিকসনের নামও উঠে আসছে। তবে এত হাই প্রোফাইল কোচকে পছন্দ নয় ইনভেস্টরদের। তারা চান ‘ফুটবলার্স কোচ’। যিনি সাধারণ থেকে হেভিওয়েট ফুটবলারদের সঙ্গে বন্ধুর মতো মিশতে পারেন। এর মধ্যেই আবার ইস্টবেঙ্গলে জেজে, আনাস প্রায় পাকাই হয়ে গিয়েছে। তারা এবার ছয় বিদেশীর মধ্যে অস্ট্রেলিয়া থেকে দুই ফুটবলার আনতে চাইছেন। তাদের এজেন্টের সঙ্গে কথা এগিয়েছে। মনে করা হচ্ছে, কোচ নির্বাচন হয়ে গেলেই দলের বাকি বিদেশীদের সঙ্গে চুক্তি সেরে নেবেন কর্তারা। এদিকে, শোনা যাচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ইস্টবেঙ্গল গোয়ায় আবাসিক শিবির করবে আইএসএলের প্রস্তুতি হিসেবে।

```