Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ডিন জোনসকে সিপিআর দিয়েছিলেন ব্রেট লি, তাও পারেননি বাঁচাতে, আক্ষেপ ক্রিকেটারের

দ্য ওয়াল ব্যুরোঃ প্রয়াত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস। আইপিএলের কমেন্ট্রি করতে মুম্বইয়ে এসেছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। অথচ হার্ট অ্যাটাক হওয়ার সঙ্

ডিন জোনসকে সিপিআর দিয়েছিলেন ব্রেট লি, তাও পারেননি বাঁচাতে, আক্ষেপ ক্রিকেটারের

শেষ আপডেট: 25 September 2020 03:10

দ্য ওয়াল ব্যুরোঃ প্রয়াত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস। আইপিএলের কমেন্ট্রি করতে মুম্বইয়ে এসেছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। অথচ হার্ট অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গেই আর এক প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লি তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। কিন্তু তাও তিনি বাঁচাতে পারেননি ডিন জোনসকে। জানা গিয়েছে, আইপিএলের কমেন্ট্রি করতে এসে মুম্বইয়ের একটি হোটেলে ছিলেন ডিন জোনস। সেখানেই বৃহস্পতিবার দুপুর ১২ টার পর হার্ট অ্যাটাক হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ডিন জোনসের। ওই একই হোটেলে ছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার ব্রেট লিও। দু’জনেই কমেন্ট্রির জন্য মুম্বইয়ে এসেছেন। বৃহস্পতিবার একই সঙ্গে তাঁরা ব্রেকফাস্ট সারেন। তারপরে হোটেলের লবিতেই হার্ট অ্যাটাক হয় ডিনের। সঙ্গে সঙ্গে ব্রেট তাঁকে সিপিআর দেন। কিন্তু অনেক চেষ্টার পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি বলে আক্ষেপ করেছেন ব্রেট লি। আইপিএলের ব্রডকাস্টার স্টার স্পোর্টস একটি বিবৃতি দিয়ে ডিন জোনসের মৃত্যুর বিষয়ে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস মারা গিয়েছেন। মুম্বইয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় মৃত্যু হয়েছে তাঁর। এই মুহূর্তে তাঁর পরিবারের পাশে আমরা সবাই রয়েছি। তাঁদের আমরা গভীর সমবেদনা জানাই। পরবর্তী পদক্ষেপের জন্য অস্ট্রেলীয় হাই কমিশনের সঙ্গে আমরা কথা বলছি।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “ক্রিকেটের অন্যতম সেরা অ্যাম্বাসেডর ছিলেন ডিন জোনস। দক্ষিণ এশিয়া জুড়ে ক্রিকেটের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তরুণ ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রে অনেক কাজ করেছেন তিনি। উনি একজন চ্যাম্পিয়ন ধারাভাষ্যকার ছিলেন। ওনার মৃত্যুতে লক্ষ লক্ষ ক্রিকেট সমর্থকরা দুঃখিত। আমাদের তরফে ওনার পরিবারের প্রতি সমবেদনা। ওনার আত্মার শান্তি কামনা করি।” ১৯৮৪ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত মোট ৮ বছর অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ডিন জোনস। ৫২ টি টেস্ট ও ১৬৪ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ১৯৮৭ সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ৫২ টেস্ট ৩৬৩১ রান করেছেন ডিন। গড় ৪৬.৫৫। ১১টি সেঞ্চুরি ও ১৪ টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ১৬৪ ম্যাচে ৬০৬৮ রান করেছেন তিনি। গড় ৪৪.৬১। সেঞ্চুরি ৭ টি ও হাফসেঞ্চুরি ৪৬ টি। ২৪৫ টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯ হাজার ১৮৮ রান করেছেন ডিন জোনস। গড় ৫১.৮৫। ৫৫ টি সেঞ্চুরি ও ৮৮ টি হাফসেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। তাঁর ক্রিকেট জ্ঞানের জন্য তাঁকে ‘প্রফেসর ডিনো’ বলেও ডাকা হত। এই বিখ্যাত ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে। অনেক বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার টুইট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

```