Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনে ‘লাস্ট বয়’ ইকুয়েডর, ব্রাজিল কোচ দেখে নিতে চান দলের রিজার্ভ বেঞ্চকে

দ্য ওয়াল ব্যুরো: কোপায় ছন্দে ব্রাজিল, যদিও শেষ ম্যাচে তাদের জয় নিয়ে বিতর্ক হয়েছে। বলা হয়েছে তারা জিতেছে রেফারির দাক্ষিণ্যে। জয়ের অভ্যাস তৈরি করতেই ইকুয়েডরকেও সমীহ করছে নেমাররা। এবারের টুর্নামেন্টে ফেভারিট তিতের দল। এখনও পর্যন্ত ৯টি গোল দ

সামনে ‘লাস্ট বয়’ ইকুয়েডর, ব্রাজিল কোচ দেখে নিতে চান দলের রিজার্ভ বেঞ্চকে

শেষ আপডেট: 27 June 2021 15:59

দ্য ওয়াল ব্যুরো: কোপায় ছন্দে ব্রাজিল, যদিও শেষ ম্যাচে তাদের জয় নিয়ে বিতর্ক হয়েছে। বলা হয়েছে তারা জিতেছে রেফারির দাক্ষিণ্যে। জয়ের অভ্যাস তৈরি করতেই ইকুয়েডরকেও সমীহ করছে নেমাররা। এবারের টুর্নামেন্টে ফেভারিট তিতের দল। এখনও পর্যন্ত ৯টি গোল দিয়ে হজম করেছে মাত্র একটি। কলম্বিয়ার বিপক্ষে ২-১ জয়ী ম্যাচে ওই একটি মাত্র গোল হজম করে তারা। এবারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় পায়নি ইকুয়েডর। আগের তিন ম্যাচের দুটিতে ড্র করে অর্জন করেছে মাত্র ২ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য ইকুয়েডরের প্রধান লড়াই ভেনেজুয়েলার সঙ্গে। সেই লড়াইয়ে টিকতে হলে ব্রাজিলের বিপক্ষে জিততেই হবে তাদের। ‘বি’ গ্রুপে কলম্বিয়ারই শুধু ৪টি নির্ধারিত ম্যাচ শেষ। ৪ পয়েন্ট নিয়ে এখনও তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ভেনেজুয়েলা এবং ইকুয়েডর যদি নিজেদের শেষ ম্যাচে জিতেও যায়, তাতেও কলম্বিয়ার খুব একটা সমস্যা হবে না। কারণ, পেরুর সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। সুতরাং, এই গ্রুপে এখন বাঁচা-মরার লড়াই পেরু, ইকুয়েডর এবং ভেনেজুয়েলার। যার মধ্যে জয়-পরাজয় হলে দুটি দলই উঠবে। শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে তাই মরিয়া ইকুয়েডর। যে করেই হোক তাদের জিততে হবে। অন্যদিকে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ব্রাজিল কোচ তিতে চিন্তা করছেন, কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেবেন। নেমার যদিও দলে থাকবেন। আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ব্রাজিল আর ইকুয়েডর মুখোমুখি হয়েছে মোট ৩৩ বার। এর মধ্যে ২৭বারই জিতেছে ব্রাজিল। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বে কিছুদিন আগেই ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এদিকে, চলতি কোপা আমেরিকার আসর থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ডিফেন্ডার ফেলিপ মন্তেইরো। জাতীয় দলের জার্সিতে এবারের কোপায় কোনও ম্যাচ না খেলেই যাত্রা শেষ হয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদের এ ডিফেন্ডারের। ডান পায়ের হাঁটুর চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হল ৩২ বছর বয়সী ডিফেন্ডারকে। মন্তেইরোর জায়গায় ২৫ বছর বয়সী ফুল ব্যাক লিও অর্তিজকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ।

```