Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দুরন্ত সুনীল ছেত্রী, বেঙ্গালুরুর কাছে হার মুম্বইয়ের, ডার্বির আগেই শীর্ষে রয় কৃষ্ণরা

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের অন্যতম সেরা ম্যাচটি হল সোমবার। যে খেলায় মোট ছয়টি গোল হয়েছে, ওই রুদ্ধশ্বাস ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ৪-২ গোলে হারিয়েছে মুম্বই সিটি এফসি-কে। এই ম্যাচে হারের জেরে মুম্বই সিটি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান

দুরন্ত সুনীল ছেত্রী, বেঙ্গালুরুর কাছে হার মুম্বইয়ের, ডার্বির আগেই শীর্ষে রয় কৃষ্ণরা

শেষ আপডেট: 15 February 2021 17:57

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের অন্যতম সেরা ম্যাচটি হল সোমবার। যে খেলায় মোট ছয়টি গোল হয়েছে, ওই রুদ্ধশ্বাস ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ৪-২ গোলে হারিয়েছে মুম্বই সিটি এফসি-কে। এই ম্যাচে হারের জেরে মুম্বই সিটি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে চলে গিয়েছে। ডার্বি ম্যাচের আগেই এটিকে-মোহনবাগান শীর্ষ স্থান দখল করল। আরও আত্মবিশ্বাসী হয়ে শুক্রবার বড় ম্যাচে নামবেন রয় কৃষ্ণ, মার্সিলিনহোরা। এর আগে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় পেয়ে পয়েন্টের বিচারে মুম্বইকে পেছনে ফেললেও এক ম্যাচ কম খেলা মুম্বইয়ের সামনে সুযোগ ছিল শীর্ষস্থান ধরে রাখার। সুনীল ছেত্রী ও সেলিটন সিলভার জোড়া গোলে দুরন্ত জয় বেঙ্গালুরুর। তারা জিতে প্লে অফে যাওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। https://twitter.com/IndSuperLeague/status/1361346257449455620 ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে আছে এটিকে মোহনবাগান। অন্যদিকে, ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মুম্বই সিটি এফসি। ১৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকল বেঙ্গালুরু এফসি। তাদের সঙ্গে প্লে অফে যাওয়ার লড়াই রয়েছে হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি-রও। বেঙ্গালুরুর হয়ে এদিন ২০০তম ম্যাচ ছিল সুনীলের। তিনি এই ম্যাচকেই ম্যাজিক দেখাতে বেছে নিয়েছিলেন। গোল করে তিনি ফেন্সিং টপকে কোচের বাহুডোরে ধরা দেন।  

```