Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের এগিয়ে গিয়েও ড্র, সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর হলটা কী!

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে এবার বেঙ্গালুরু এফসি-র হলটা কী! এগিয়ে থেকেও তারা ম্যাচ জিততে পারছে না। ম্যাচে দুইবার এগিয়ে থেকেও মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে তারা ২-২ ড্র করেছে। এই ম্যাচে যদিও গোল পাননি বেঙ্গালুরু দলের প্রাণভোমরা তথা ভারতীয়

ফের এগিয়ে গিয়েও ড্র, সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর হলটা কী!

শেষ আপডেট: 8 December 2020 17:49

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে এবার বেঙ্গালুরু এফসি-র হলটা কী! এগিয়ে থেকেও তারা ম্যাচ জিততে পারছে না। ম্যাচে দুইবার এগিয়ে থেকেও মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে তারা ২-২ ড্র করেছে। এই ম্যাচে যদিও গোল পাননি বেঙ্গালুরু দলের প্রাণভোমরা তথা ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী। বিরতির পরে সুপার সাব হয়ে ম্যাচে নেমে উদান্ত সিং দুরন্ত গোলে বেঙ্গালুরুকে ২-১ এগিয়ে দিয়েছিলেন। বক্সের মধ্যে সুনীলের হেড থেকে বল যায় নর্থ ইস্ট বক্সে, সেই পাস ধরে কাছে থাকা উদান্ত সিং দুর্দান্ত শটে গোল করে গিয়েছেন। সবাই ভেবেছিলেন এই ফলই হয়তো থেকে যাবে, কিন্তু সেটি হয়নি শেষমেশ। ৭৮ মিনিটে লং বল থেকে বল পেয়ে ডিফেন্সকে পরাস্ত করে দারুণ গোল করেন মাচাডোর। সোয়ার্ভিং শটে বল জালে রাখেন তিনি, সেইসময় বুঝতেই পারেননি গুরপ্রিৎ। মাচাডো জোড়া গোল করেছেন। প্রথমার্ধে খেলা শেষ হয় ১-১ গোলে। খেলা দারুণ জমে উঠেছিল দুই দলের। আক্রমণ প্রতি আক্রমণে খেলা হতে থাকে। গত ইস্টবেঙ্গল ম্যাচে যিনি গোল করেছিলেন, নর্থ ইস্টের  তারকা রাচুরজেলা সুহেরের সেন্টার থেকে গোল করে যান। বেঙ্গালুরুর ডিফেন্স ভাল করে সাজিয়ে ওঠার আগেই বেঙ্গালুরুর পোস্ট লক্ষ্য করে বাঁ-পায়ের দুরন্ত শট রাচুরজেলার। তাঁর শট সতীর্থ মাচাডোর শরীরে লেগে জালে ঢোকে, তাই গোলটি লুইস মাচাডোকেই দেওয়া হয়েছে। ০-১ পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে বেঙ্গালুরু বেশি সময় নেয়নি। দশ মিনিটের ভেতরেই বেঙ্গালুরু গোল পরিশোধ করে। রাহুল ভেকের লম্বা থ্রো থেকে ১৩ মিনিটে জুয়ানন, জটলা থেকে গোল করে যান। তেকাঠির একদম সামনে থেকে গোল করায় নর্থইস্ট গোলরক্ষক গুরমিতের বাঁচানোর কোনও সুযোগ ছিল না। শেষ পর্যন্ত ২-২ স্কোরলাইনে ম্যাচ ড্র হলেও দুই দল এখনও পর্যন্ত আইএসএল অপরাজেয়, একটি ম্যাচও হারেনি। কিন্তু চার ম্যাচে ৩টি ড্র বেঙ্গালুরুর। চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে সুনীলের পেনাল্টি গোল ছাড়া আর তেমন উল্লেখযোগ্য কিছু নেই। তিন ম্যাচে তাঁর গোল নেই, যা কখনই সুনীলোচিত নয়। তবুও আশার কথা, তাঁর দল হারেনি এখনও পর্যন্ত, কিন্তু এগিয়ে থেকেও জিততে পারছে না কেন, সেটিও রহস্যের। দলের ডিফেন্সই এজন্য দায়ী বলার অপেক্ষা রাখে না।

```