Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মরুশহরে কার রেসিং করে সমালোচিত সৌরভ, ‘আপনার না হার্টের সমস্যা আছে!’

দ্য ওয়াল ব্যুরো: দাদা, আপনি কি করে কার রেসিংয়ে অংশগ্রহণ করতে পারেন? আপনি তো হার্টের রোগী, কিছুদিন আগে আপনার হৃদযন্ত্রে স্টেন্ট বসেছে, তারপরেও আপনি এমনটা করছেন! একদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে

মরুশহরে কার রেসিং করে সমালোচিত সৌরভ, ‘আপনার না হার্টের সমস্যা আছে!’

শেষ আপডেট: 7 June 2021 14:34

দ্য ওয়াল ব্যুরো: দাদা, আপনি কি করে কার রেসিংয়ে অংশগ্রহণ করতে পারেন? আপনি তো হার্টের রোগী, কিছুদিন আগে আপনার হৃদযন্ত্রে স্টেন্ট বসেছে, তারপরেও আপনি এমনটা করছেন! একদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, হেলমেট হাতে তিনি সদ্য কার রেসিং করে ড্রেসিংরুমে ফিরলেন। চোখে কালো সানগ্লাস, লাল রংয়ের রেসিং জ্যাকেট শোভা পাচ্ছে পরনে। এই ছবি পোস্ট করা মাত্রই অনেকেই ‘লাইক’ দিয়েছেন, সেটি মুহূর্তে ছড়িয়েও গিয়েছিল। কিন্তু অনেকেই সমালোচনা করেছেন ডাকাবুকো প্রাক্তন ভারত অধিনায়কের। গত জানুয়ারি মাসে তাঁর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। তারপর ছয় মাসও হয়নি, তিনি বিদেশ সফর করছেন। এমনকি ভিনরাজ্যেও গিয়েছেন। আচমকা এমন অনিয়ম তিনি কেন শুরু করলেন, এই নিয়ে তাঁর অনুরাগীদের চিন্তা কম নয়। বরং সকলেই তাঁকে পাশের বাড়ির দাদা-র মতো দেখছেন। কেউ কেউ এও বলছেন, ‘‘আপনার এই সময় কার রেসিং করা ঠিকই হয়নি। আপনি কার পরামর্শে এটি করলেন দাদা?’’ অবাক করার মতো বিষয় যে, সৌরভ তাঁর অনুগামীদের এই প্রশ্নের জেরে ছবিটিও ডিলিট করে দিয়েছেন। তিনি মনে করছেন, তাঁর এই আবেগ দেখানোকে ভাল মতন গ্রহণ করেননি অনুগামীরা। শুধু তাই নয়, এই মুহূর্তে দুবাইতে থেকে সৌরভ একটি ঘরোয়া ছবিও পোস্ট করেছিলেন। ক্যাপশন লিখেছিলেন, ‘লকডাউনের ঘেরাটোপ থেকে আমাকে অবাধ স্বাধীনতা দিল দুবাই।’ তিনি ১২ জুন পর্যন্ত থাকবেন মরুশহরে। কিন্তু আচমকা বিদেশ সফরে গিয়ে সৌরভ একটু বেশিই বেনিয়ম করছেন। সেই নিয়ে তাঁর ফ্যানরাও উদ্বিগ্ন। এমনকি সৌরভের গাড়ির প্রতি শখও রয়েছে। তাঁর বাড়ির গ্যারাজে একটি নতুন বিএমডব্লুউ মোটরসাইকেলও রয়েছে, তিনি কিনেছেন চালাবেন বলে! ধোনির মতো অতটা না হলেও সৌরভেরও গতি খুব প্রিয়। সেই শখ মেটাতেই দুবাইয়ের ফাঁকা রাস্তায় রেসিংয়ে বেরিয়ে পড়েছেন।    

```