Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিকে ‘হুমকি’ বার্সা কোচের, পাত্তা দিতে নারাজ লিও

দ্য ওয়াল ব্যুরো : ফুটবল মহলের ধারণা, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেষমেশ বার্সেলোনায় থেকে গিয়েছেন লিওনেল মেসি। অনেকে এও বলছেন, শরীরটাই যা মেসির রয়েছে বার্সায়, না হলে হৃদয়টা অন্য কোথাও। না হলে নতুন মরসুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে

মেসিকে ‘হুমকি’ বার্সা কোচের, পাত্তা দিতে নারাজ লিও

শেষ আপডেট: 10 September 2020 11:38

দ্য ওয়াল ব্যুরো : ফুটবল মহলের ধারণা, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেষমেশ বার্সেলোনায় থেকে গিয়েছেন লিওনেল মেসি। অনেকে এও বলছেন, শরীরটাই যা মেসির রয়েছে বার্সায়, না হলে হৃদয়টা অন্য কোথাও। না হলে নতুন মরসুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও সভাপতি জোসেফ মারিয়া বার্তিমিউর বিপক্ষে কথা বলছেন কী করে রাজপুত্র?  মেসি সম্প্রতি বলেছেন, ‘‘আমাকে বার্সা সভাপতি বলেছিলেন এবার আমি নিজের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব, কিন্তু তিনি সেই কথা রাখেননি। আমিও চাইনি আমার এতদিনের ক্লাবকে আদালতে টেনে নিয়ে যেতে।’’ এতেই বোঝা যাচ্ছে প্রায় জোর করেই তিনি থেকে গেলেন পুরনো ক্লাবে। কারণ মেসিকে ক্লাব ছাড়তে হলে বার্সেলোনাকে দিতে হতো ৭০০ মিলিয়ন ইউরো। মেসি বার্সায় থেকে যাওয়ায় খুশি কোচ রোনাল্ড কোম্যান। তাঁর প্রথমদিনের অনুশীলনে ছিলেন না মেসি। সেইসময় তিনি নিজেও সিদ্ধান্ত নিতে পারেননি এ মরসুমে থাকবেন কিনা স্প্যানিশ এই ক্লাবটিতে। যদিও বার্সা কোচ মিডিয়াকে যা বলেছেন, তাতে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কোনও বিষয় নেই। বরং এই অভিজ্ঞ কোচ মেসিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন এই বলে যে, ‘দলের জন্য যে ফুটবলার নিজেকে উজার করে দেবে, তাকে রেখেই দল সাজাবেন তিনি। এই কথার অর্থ কী, সেটি বেশ ভালই বোঝা গিয়েছে। স্প্যানিশ সংবাদপত্র ‘মুন্দো ডিপর্তিভো’র লিখেছে, মেসিকে পেয়ে যে খুশি হয়েছেন সেটি জানিয়ে দিতে ভোলেননি বার্সার নয়া কোচ। সেইসঙ্গে কৌশলে যোগ করে দিয়েছেন, ক্লাবে শুধু প্রতিজ্ঞাবদ্ধ খেলোয়াড়দেরই দরকার। কোম্যানের কথায় তেমন প্রতিক্রিয়া দেখাননি মেসি। তিনি শুধু জানিয়ে রেখেছেন, ‘‘আমি পেশাদার, তাই চলতি মরসুমেও নিজের সবটুকু ঢেলে দিতে দৃঢ়প্রতিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ।" ঘুরেফিরে অবশ্য বিশ্ব ফুটবলের সেরা মহাতারকা ওই মুহূর্তগুলির কথা তুলে ধরেছেন। লিও মেসি দাবি করেছেন, ‘‘আমি ক্লাবকে বহুবারই বলেছি, প্রেসিডেন্টকেও জানিয়েছিলাম যে, আমি চলে যেতে চাই। আমি তাদের এই কথা পুরো বছরজুড়েই বলেছি। আমি মনে করি, সরে যাওয়ার সময় হয়েছে। কিন্তু তাঁরা আমাকে সরাসরি কিছু না বলে শেষমেশ অন্য কথা বললেন। এটা আমি আশা করিনি।’’ বার্সা রাজপুত্র আরও বলেন, ‘‘আমার মনে হয় এই ক্লাবে আরও তরুণ খেলোয়াড় প্রয়োজন। আমার বোধ হয় বার্সেলোনায় সময় শেষ হয়ে গেছে। আমি খুব দুঃখিত কারণ সবসময়ই বলেছি এখানে থেকে ক্যারিয়ার শেষ করতে চাই।’’

```