Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ইতালিতে মারাদোনার ছবিসহ ব্যাঙ্ক নোট চালু, নকশা করেছিলেন ছোট্ট শহরের মেয়র

দ্য ওয়াল ব্যুরো: দিয়েগো মারাদোনার যৌবন কেটেছিল যে দেশে, সেই দেশই প্রথম কিংবদন্তির নামে ব্যাঙ্ক নোট চালু করে দেখাল। ফুটবলের রাজপূত্রের মৃত্যুর পর আর্জেন্টিনা কর্তৃপক্ষের কাছ থেকে শোনা গিয়েছিল, মারাদোনার নামে ব্যাংকনোট প্রকাশ করা হবে। কিন্

ইতালিতে মারাদোনার ছবিসহ ব্যাঙ্ক নোট চালু, নকশা করেছিলেন ছোট্ট শহরের মেয়র

শেষ আপডেট: 14 February 2021 09:58

দ্য ওয়াল ব্যুরো: দিয়েগো মারাদোনার যৌবন কেটেছিল যে দেশে, সেই দেশই প্রথম কিংবদন্তির নামে ব্যাঙ্ক নোট চালু করে দেখাল। ফুটবলের রাজপূত্রের মৃত্যুর পর আর্জেন্টিনা কর্তৃপক্ষের কাছ থেকে শোনা গিয়েছিল, মারাদোনার নামে ব্যাংকনোট প্রকাশ করা হবে। কিন্তু আর্জেন্টিনার আগেই ইতালির একটি শহরে প্রকাশ করা হল দিয়েগোর ছবি ও নামাঙ্কিত ব্যাঙ্ক নোট। ইতালির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটি এরই মধ্যে মারাদোনার নামে নোট বাজারে ছেড়েছে। ইতালির সেই ছোট্ট শহরটির নাম ক্যাস্টেলিনো ডেল বিফার্নো। শহরটির মেয়র এনরিকো ফ্রাটাঙ্গেলো হচ্ছেন মূল ব্যক্তি যাঁর চিন্তা এবং পরিকল্পনার ফলেই ঈশ্বরের নামাঙ্কিত নোট বাজারে ছাড়া হল এত দ্রুত। ফ্রাটাঙ্গেলো বলেন, ‘‘দিয়েগো মারাদোনাকে আমরা দক্ষিণ গোলার্ধের একজন নায়ক মনে করি। আর্জেন্টিনা আমাদের কাছে একজন সত্যিকারের নায়ককে পাঠিয়েছিল, যিনি সব সময়ই দরিদ্র মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং কখনই কাউকে ঠকাননি।’’ পরক্ষণে তিনি বলেন, ‘‘দিয়েগোই আমাদের, বিশেষ করে দক্ষিণ ইতালি এবং দক্ষিণ গোলার্ধের মানুষদের চিন্তা-চেতনাকে উন্মুক্ত করে দিয়েছেন। আমাদেরকে চিন্তায় তিনি প্রমাণ করে দিতে পেরেছেন যে, সব মানুষই সমান। সুতরাং, চির অমর হয়ে থাকুন তিনি, চির অমর হয়ে থাকুক স্বাধীনতা।’’ মারাদোনার ছবি দিয়ে তৈরি করা এই ব্যাঙ্ক নোটটি অবশ্য পুরো ইতালিতে চলবে না। শুধুমাত্র ওই নির্দিষ্ট শহরটিতেই পন্য কেনা-বেচার ক্ষেত্রে ব্যবহার করা হবে। ওই শহরের বাইরে নয়। ইতালির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির ১০০ টাকার (ওই মূল্যের নোট) ব্যাঙ্ক নোটের সামনের অংশে ব্যবহার করা হয়েছে মারাদোনার ১৯৮৬ বিশ্বকাপের সেই বিখ্যাত ‘হ্যান্ডস অব গড’এর ছবিটি।

```