দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকের আগে ভারতীয় তিরন্দাজদের বড় সাফল্য। তাঁরা প্যারিসে রিকার্ভ ও দলগত বিভাগে সোনা জিতে প্রমাণ করলেন, তাঁরাও প্রস্তুত রয়েছেন মেগা আসরের জন্য।
অতনু দাস ও দীপিকা কুমারী স্বামী-স্ত্রী, তাঁরা একই সঙ্গে কলকাতা সাই কেন্দ্রে প্র্যাকটিস করেন। অতনু কলকাতার বরানগরের ছেলে, আর দীপিকা ঝাড়খন্ডে অটোওয়ালার মেয়ে। ভারতীয় শিবিরে দু’জনের মধ্যে প্রেম ও ২০১৯ সালে তাঁরা লকডাউনের মধ্যেই বিয়ে সেরেছিলেন। তাঁরা টোকিওতে এক নজিরও গড়তে চলেছেন। এর আগে কোনও দম্পতি একইসঙ্গে অলিম্পিক আসরে নামেননি ভারতীয়দের মধ্যে, সেদিক থেকে তাঁরা পথ প্রদর্শক।
তিরন্দাজি বিশ্বকাপে একই দিনে জোড়া সাফল্য নিয়ে এসেছেন দীপিকা। মহিলা রিকার্ভ দলের হয়ে সোনা জেতার পর স্বামী অতনুর সঙ্গে জুটি বেঁধে মিক্সড রিকার্ভ ইভেন্টেও সোনা জিতলেন তিনি। অলিম্পিক্সের আগে দীপিকার এই ছন্দ রীতিমতো আশা জাগাচ্ছে।
https://twitter.com/gssjodhpur/status/1409128553044594691
রবিবার প্যারিসে স্টেজ ৩ বিশ্বকাপে মহিলা রিকার্ভ দলে দীপিকার সতীর্থ ছিলেন অঙ্কিতা ভকত এবং কোমলিকা বারি। বিশ্বকাপে এই জুটি যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু বিশ্বকাপে ফাইনালে রবিবার তাঁরা হারিয়ে দেন মেক্সিকোকে। ৫-১ ব্যবধানে হারানোর পথে একটি সেটও হারাননি তাঁরা।
চলতি বছরে গুয়াতেমালা সিটিতে বিশ্বকাপে একই ইভেন্টে সোনা জিতেছিল এই জুটি। মোট ৬ বার সোনা জিতল মহিলা দল। প্রতিবারই দলে ছিলেন দীপিকা। আরও একটি তথ্য, ভারতে একমাত্র তিরন্দাজ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে নামবেন দীপিকা। বিয়ের পরে তাঁর উন্নতিতে সবাই খুশি।
https://twitter.com/ashokgehlot51/status/1409119461278314497?s=08
এদিন অতনু ও দীপিকার এহেন সাফল্যে উচ্ছ্বসিত হয়ে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, তিনি জানিয়েছেন, দারুণ সাফল্য, অভিনন্দন জানাই অতনু ও দীপিকাকে, এছাড়াও তিনি অঙ্কিতা ও কোমলিকাকেও শুভেচ্ছা জানিয়েছেন সোনা জয়ের জন্য।