Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাসেল নামুক তিনে, দলে থাকতে ওপেন করুক কার্তিক

অশোক মালহোত্রা আইপিএলে এই মহূর্তে দুটি দলই একই বিন্দুতে রয়েছে। কেউ জয়ের মুখ দেখেনি প্রথম ম্যাচে। চলতি আসরে শুরুটা একদমই ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের। দুই দলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই

রাসেল নামুক তিনে, দলে থাকতে ওপেন করুক কার্তিক

শেষ আপডেট: 26 September 2020 10:21

অশোক মালহোত্রা

আইপিএলে এই মহূর্তে দুটি দলই একই বিন্দুতে রয়েছে। কেউ জয়ের মুখ দেখেনি প্রথম ম্যাচে। চলতি আসরে শুরুটা একদমই ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের। দুই দলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কলকাতার হার ৪৯ রানে। আবার কোহলির দলের ১০ রানে হেরেছে হায়দরাবাদ। শনিবার রাতে এই ম্যাচটি এককথায় টানটান হবে। কারণ দুটি দলই সমান উদ্যোগ নিয়ে জিততে নামবে। সেদিক থেকে দ্বৈরথ দেখা যাবে আন্দ্রে রাসেল এবং ডেভিড ওয়ার্নারের। এই অস্ট্রেলীয় আবার কেকেআর দেখলেই জ্বলে ওঠে, অনেকটা রোহিত শর্মার মতোই। আইপিএলে এখনও পর্যন্ত কলকাতার বিপক্ষে ২১টি ম্যাচ খেলে ৪৩.৬৩ গড়ে ৮২৯ রান করেছেন ওয়ার্নার, স্ট্রাইকরেট ১৪৭.৭৭। কলকাতার বিপক্ষে ওয়ার্নারের চেয়ে বেশি রান করেছেন কেবল রোহিত শর্মা। এদিনের ম্যাচে ৭৪ রান রান করলেই রোহিতকে ছাড়িয়ে কলকাতার বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন হায়দরাবাদ অধিনায়ক। শুধু তাই নয়, আইপিএল ইতিহাসে কলকাতার বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ডও ওয়ার্নারের দখলে। ২০১৭ সালের আইপিএলে কলকাতার বিপক্ষে ১২৬ রান করেছিলেন ওয়ার্নার। তাই এদিনের ম্যাচ দীনের কার্তিকদের কাছে সহজ হবে না, বরং ওয়ার্নার জুজু নিয়ে মাঠে নামবে তারা। আমি অবশ্য জানাব কার্তিকদের কৌশল হিসেবে ওয়ার্নারের বিপক্ষে কুলদীপ যাদবকে ব্যবহার করতে হবে। কারণ স্পিনে ওয়ার্নার সাবলিল হলেও কুলদীপের বল রিড করতে সমস্যা হয় ওর। আর কেকেআরকে ম্যাচ সুবিধে করতে হলে আন্দ্রে রাসেলকে তিনে আনতে হবে, আর কার্তিককে যেতে হবে শুভমান গিলের সঙ্গে ওপেন করতে। না হলে দলটির মধ্যে ভারসাম্য আসছে না। সুনীল নারিনের খেলা সবাই ধরে নিয়েছে, তাই শর্ট বল করে ওকে প্রলুব্ধ করে বেশি। সেদিক থেকে গিলের সঙ্গে কার্তিক ওপেন করে দলের কাজে আসতে পারলে সবার দিক ভাল। নিজেও ইনিংসকে টানতে পারবে সহজে, আর গিলের মতো জুনিয়রকেও গাইড করতে পারবে। কারণ কার্তিক এই ম্যাচে হারলে অব্যর্থভাবে তিন নম্বর ম্যাচে মর্গ্যানকে আমরা অধিনায়কত্ব করলে দেখলে অবাক হবো না। আর রাসেল ছয়ে নামলে কাজের কাজ কিছু হচ্ছে না, বরং তিনে নেমে দলের বড় স্কোরে সহায়তা করতে পারে।

```