Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ক্রিকেটকে গুডবাই অশোক দিন্দার, নামছেন রাজনীতিতে? রেখে দিলেন জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার নামী তারকা অশোক দিন্দা। মঙ্গলবার সিএবি-তে সস্ত্রীক সাংবাদিক সম্মেলন করে দিন্দা জানালেন, সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলাম। আর মন দিচ্ছিল না, তাই এই সিদ্ধান্ত। ক্রিকেট জীবনে

ক্রিকেটকে গুডবাই অশোক দিন্দার, নামছেন রাজনীতিতে? রেখে দিলেন জল্পনা

শেষ আপডেট: 2 February 2021 15:27

দ্য ওয়াল ব্যুরো: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার নামী তারকা অশোক দিন্দা। মঙ্গলবার সিএবি-তে সস্ত্রীক সাংবাদিক সম্মেলন করে দিন্দা জানালেন, সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলাম। আর মন দিচ্ছিল না, তাই এই সিদ্ধান্ত। ক্রিকেট জীবনে তাঁকে ঘিরে নানা সমস্যা হয়েছে বাংলা দলের। বিতর্কিত তো ছিলেনই, উপরন্তু শৃঙ্খলাজনিত কারণে ভারতীয় দলেও তিনি অপদস্থ হয়েছেন। একবার ভারতীয় দলে স্থান পেয়েও শিবিরে যোগ দিয়েছিলেন খেলার আগেরদিন বিকেলে। সেই দেখে দলের অধিনায়ক এম এস ধোনি পত্রপাঠ তাঁকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বাংলার হয়ে একাধিক সাফল্য পেলেও বোলিং কোচ রণদেব বসুর সঙ্গেও তাঁর লেগে গিয়েছিল। দিন্দা এদিনও জানিয়েছেন, বাংলা ক্রিকেটে তিনি একটা সময় রাজনীতির শিকার হয়েছিলেন। সরেও যেতে চেয়েছিলেন সেইসময়, সৌরভ সেইসময় অনুরোধ করতে থেকে গিয়েছিলেন। এমনই দাবি দিন্দার। এমনকি বাংলা থেকে সরে গিয়ে গোয়ার হয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু ওই দলে প্রতিদ্বন্দ্বিতা বুঝে সরে গেলেন তিনি। সেই নিয়ে কিছু বলতে চাননি বাংলার প্রাক্তন তারকা। সিএবি-তে বসে জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটও খেলব না। তা হলে ক্রিকেট প্রশাসনে আসবেন? নাকি সক্রিয় রাজনীতিতে নামবেন? এই নিয়ে দিন্দা বলেন, সময়ই বলবে কী করব। তবে যাই করব ভেবে করব, স্ত্রী-র সঙ্গে কথা বলে নিয়েই। রাজনীতিতে নামতে চান কি, এই প্রশ্নের জবাবে মুচকি হাসি দিয়ে বলেছেন, সবই সম্ভব! মঙ্গলবার সন্ধ্যায় দিন্দার অবসর ঘোষণার সময় হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সহসচিব দেবব্রত দাস ও দিন্দার স্ত্রী শ্রেয়সী। সিএবি-র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিন্দা বলেন, ‘‘বাংলার হয়ে যে এতদিন খেলতে পেরেছি, তার জন্য কর্তাদের অভিনন্দন জানাতে চাই।’’  

```