
শেষ আপডেট: 20 March 2024 20:52
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে রাতে ম্যাচ শেষে মেট্টো সার্ভিস পাওয়া যাবে। ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। সেদিন শাহরুখ খানের দল খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
ওই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। চলবে পৌনে বারোটা পর্যন্ত। ধর্মতলা থেকে সোয়া বারোটা নাগাদ একটি মেট্রো দক্ষিণেশ্বরের দিকে রওনা দেবে। আবার একইভাবে একই সময়ে ধর্মতলা স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত আরও একটি মেট্রো ছাড়বে। দুটি ট্রেনই দক্ষিণেশ্বর ও কবি সুভাষে পৌঁছবে রাত বারোটা ৪৮ মিনিটে।
আইপিএলের রাতে বিশেষ মেট্রো#MetroRail #KKR #IPL2024 #TheWallBangla #TheWallNews pic.twitter.com/fotbLh1X2B
— The Wall (@TheWallTweets) March 20, 2024
এই খবর জানিয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন, তারজন্যই এমন স্পেশাল মেট্রো সার্ভিস রাখা হয়েছে।
এই নিয়ে চিন্তাও ছিল। কী করে সমর্থকরা বাড়ি ফিরবেন, সেটি নিয়ে। সিএবি থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার থেকেই। মহামেডান মাঠের সামনে থেকেও কেকেআর ম্যাচের টিকিট বিক্রি চলবে আগে এলে আগে পাবে ভিত্তিতে।