Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিয়ে দেওয়া হলো স্পেনের ম্যানেজারকে, কাঠগড়ায় রিয়েল মাদ্রিদ

দ্য ওয়াল ব্যুরো: আর ৪৮ ঘণ্টা পরেই পর্তুগালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু স্প্যানিশ আর্মাডার। তার আগেই বাজ পড়ল স্পেন দলের অন্দর মহলে। স্পেনের ম্যানেজার জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করল স্পেন ফুটবল ফেডারেশন। রিয়েল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে

সরিয়ে দেওয়া হলো স্পেনের ম্যানেজারকে, কাঠগড়ায় রিয়েল মাদ্রিদ

শেষ আপডেট: 13 June 2018 11:20

দ্য ওয়াল ব্যুরো: আর ৪৮ ঘণ্টা পরেই পর্তুগালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু স্প্যানিশ আর্মাডার। তার আগেই বাজ পড়ল স্পেন দলের অন্দর মহলে। স্পেনের ম্যানেজার জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করল স্পেন ফুটবল ফেডারেশন। রিয়েল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে জিদান পদত্যাগের পরে লোপেতেগুই সেই পদ গ্রহণ করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি লুইজ রুবিয়ালেস।  মঙ্গলবার রিয়েল মাদ্রিদের তরফে জানানো হয়েছিল, জিদানের জায়গায় রিয়েলের পরবর্তী কোচ হচ্ছেন লোপেতেগুই। তার পরেই বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান রুবিয়ালেস। তিনি বলেন, "আমরা জাতীয় দলের ম্যানেজারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। দলের দায়িত্ব নেওয়ার পর স্পেনের উন্নতির জন্য তিনি যে পরিশ্রম করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।" তিনি আরও বলেন, "রিয়েলের দায়িত্ব নিয়ে লোপেতেগুই যে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তা নয়, যেভাবে এই পুরো ঘটনাটা ঘটেছে সেই পদ্ধতি আমাদের ভাল লাগেনি। আমি দলের সবার সঙ্গে কথা বলেছি। নতুন কোচের কোচিংয়েও তাঁরা ভাল ফল করতে বদ্ধপরিকর। সবাই চায় বিশ্বের সবথেকে সেরা কোচের অধীনে খেলতে। আমরাও তাই চাই। কিন্তু এই ঘটনায় আমাদের মনোবল নষ্ট হবে না। বরং ভাল ফল করতে দলের সবাই নতুন উদ্যমে ঝাঁপাবে। "  লোপেতেগুই স্পেনের দায়িত্ব নেওয়ার পর তাঁর পারফরমেন্স সত্যিই তাক লাগানো। তাঁর কোচিংয়ে খেলা ২০ টি ম্যাচের মধ্যে স্পেন জিতেছে ১৪ টি ও বাকি ৬টি ম্যাচ ড্র করেছে 'লা রোজা'রা। তাই এ বারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেন। বিশেষজ্ঞদের অনেকের বক্তব্য ছিল অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে এ বারের স্পেন দল বিশ্বকাপের অন্যতম দাবিদার। কিন্তু আজকের সিদ্ধান্তের পর বদলে গেল সবকিছুই। লোপেতেগুইয়ের পরিবর্তে স্প্যানিশ আর্মাডার সম্ভাব্য কোচ হতে চলেছেন ফার্নান্ডো হিয়েরো। কানাঘুঁষো শোনা যাচ্ছে, দলের অধিকাংশ খেলোয়াড়ই নাকি চেয়েছিলেন বিশ্বকাপ পর্যন্ত থাকুন লোপেতেগুই। কিন্তু ফেডারেশনের সামনে কছু বলতে পারেননি তাঁরা। এখন দেখার বিশ্বকাপের দোরগোড়ায় এসে এই সিদ্ধান্ত ব্যুমেরাং হয় কি না।
     

```