
শেষ আপডেট: 4 July 2018 12:49
মুখ ঢেকে দাঁড়িয়ে কলম্বিয়ান স্ট্রাইকার উরিবে। এগিয়ে থাকা অবস্থাতেও তাঁর পেনাল্টি বারে লাগে। নিজের হাতে সুযোগ নষ্ট করেছেন। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান। হঠাৎ তাঁর দিকে এগিয়ে গেলেন সাউথগেট। জড়িয়ে ধড়লেন উরিবেকে। কানে কানে কিছু বললেন।
https://twitter.com/StigAbell/status/1014399094062747650
তারপর এগিয়ে গেলেন কলম্বিয়ান অধিনায়ক রাদামেল ফালকাওয়ের কাছে। তাঁকেও সান্ত্বনা দিলেন সাউথগেট। শুধু
সাউথগেটই নন, তাঁর দলের খেলোয়াড়দের কাছে থেকেও দেখা গেল একই ব্যবহার। চোটের জন্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি হামেস রদ্রিগেজ। একাই বসেছিলেন ডাগ আউটে। ইংল্যান্ডের মাঝমাঠের খেলোয়াড় হেন্ডারসনকে দেখা গেল সেখানে গিয়ে হাত মেলাচ্ছেন রদ্রিগেজের সঙ্গে।
https://twitter.com/AlistairGriffin/status/1014310712829796352
পরে সাংবাদিক সম্মেলনে গিয়ে খোলসা করলেন ইংল্যান্ডের কোচ। ৯৬ সালে ইউরো কাপে তাঁর পেনাল্টি নষ্ট করাতেই জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। “আমি ওদের যন্ত্রণাটা বুঝি”, বললেন সাউথগেট। এই রকমের নক আউট খেলায় পেনাল্টি নষ্ট করলে তার খেসারত দিতে হয় সারা জীবন। কিন্তু সেই স্মৃতি না ভুলতে পারলে কেরিয়ারের পক্ষে সেটা ক্ষতিকারক। সেই কথাই তিনি বোঝাচ্ছিলেন কলম্বিয়ান খেলোয়াড়দের।
https://twitter.com/AndyLeeman91/status/1014384780891258881
সাউথগেটের এই ছবি সামনে আসার পর তাঁর প্রশংসায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেকেই সাউথগেটের এই সৌহার্দ্য বিনিময়ের প্রশংসা করেছেন। কেউ বলেছেন, ৪৭ বছরের এই কোচ ব্রিটিশ ফুটবলের ধারাটাই পালটে ফেলেছেন। বদলে ফেলেছেন দলের খোল নলচে। আগেকার ইংল্যান্ড দলগুলির মতো উদ্ধত নন এই দলে খেলোয়াড়েরা। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে। একের পর এক ম্যাচ জিতে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছেন সাউথগেটের এই ‘নিউ ইংল্যান্ড’ দল।