Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌরভ এটিকে-মোহনবাগানের ডিরেক্টর পদ ছেড়ে দিলেন, উঠেছিল স্বার্থ-সংঘাতের প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশিতভাবেই এটিকে-মোহনবাগানের (ATK-Mohun bagan) অন্যতম ডিরেক্টরের পদ ছেড়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দ্য ওয়াল (The Wall) দু’দিন আগেই আভাস দিয়েছিল, সৌরভ ছেড়ে দিতে পারেন এটিকে-এম বি ডিরেক্টর পদ, কারণ স্বার্

সৌরভ এটিকে-মোহনবাগানের ডিরেক্টর পদ ছেড়ে দিলেন, উঠেছিল স্বার্থ-সংঘাতের প্রশ্ন

শেষ আপডেট: 29 October 2021 05:12

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশিতভাবেই এটিকে-মোহনবাগানের (ATK-Mohun bagan) অন্যতম ডিরেক্টরের পদ ছেড়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দ্য ওয়াল (The Wall) দু’দিন আগেই আভাস দিয়েছিল, সৌরভ ছেড়ে দিতে পারেন এটিকে-এম বি ডিরেক্টর পদ, কারণ স্বার্থের সংঘাতের বিষয় জড়িয়ে রয়েছে। লোধা সংস্কার আইনে পরিষ্কার উল্লেখ ছিল, একই ব্যক্তি দুটি পদে পদাধিকারী থাকতে পারবেন না, আর যে পদে প্রভাব বিস্তার করা যায়, সেই পদে তো আরওই নয়। সেই জন্যই ফুটবলের পদ থেকে সরলেন মহারাজ। বাজারে এল বাজাজের নতুন দুই মডেল, দাম শুরু ১ লক্ষ ৩৮ হাজার থেকে আইপিএলে দুটি নতুন দলের মধ্যে লক্ষ্ণৌ দলের ফ্রাঞ্চাইজি কিনেছেন আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর কোম্পানি আবার মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণ ঘটিয়ে এটিকে নামে। ওই বোর্ডে রয়েছেন সৌরভ, আবার সঞ্জীবের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বোর্ড প্রেসিডেন্ট পদে থাকলে নানা কথা উঠতে পারে। সেই হিসেবেই এদিন দুপুরে তিনি এক বার্তায় জানিয়ে দেন, হ্যাঁ, আমি এটিকে-মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে গিয়েছি। সম্প্রতি লক্ষ্ণৌ দলের মালিক সঞ্জীবও বলেছিলেন, আমার মনে হয় সৌরভ এটিকে-এম বিশেষ পদ থেকে সরে দাঁড়াবে, তারপর অবশ্য জানান, এটা ওই ঠিক করবে। নিজের ব্যাপারে স্বচ্ছতা আনতে, এবং বিতর্ক ওঠার আগেই সৌরভ ইস্তফা দিয়ে প্রমাণ করলেন, তিনি সব অঙ্ক মাথায় রেখেই চলতে ভালবাসেন। অহেতুক যাতে কোনও বিতর্ক না হয়। প্রসঙ্গত, মোট ৭০৯০ কোটি টাকার চুক্তিতে লক্ষ্ণৌ দলের মালিকানা কিনেছেন সিইএসসি-র মালিক সঞ্জীব। প্রাথমিকভাবে পাঁচবছরের চুক্তিতে নেওয়া হয়েছে। তিনি অবশ্য আশা করছেন, ৫ বছরের মধ্যে দশ হাজার কোটি টাকা তুলে ফেলতে পারবেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```