Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: 'দুর্দান্ত গেম সেন্স...', ‘কোচ’ নেহেরার প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

একদিকে রাহুল দ্রাবিড়, অন্যদিকে রিকি পন্টিং। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই চলতি আইপিএলে কোচ বা মেন্টরের দায়িত্ব পালন করছেন। দ্রাবিড় রয়েছেন রাজস্থান শিবিরে, পন্টিং পাঞ্জাব ক্যাম্পে।

IPL 2025: 'দুর্দান্ত গেম সেন্স...', ‘কোচ’ নেহেরার প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

আশিস নেহেরা-সৌরভ গাঙ্গুলি

শেষ আপডেট: 7 April 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: একদিকে রাহুল দ্রাবিড়, অন্যদিকে রিকি পন্টিং। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই চলতি আইপিএলে কোচ বা মেন্টরের দায়িত্ব পালন করছেন। দ্রাবিড় রয়েছেন রাজস্থান শিবিরে, পন্টিং পাঞ্জাব ক্যাম্পে। যদিও তাঁদের কেউ নন, সৌরভ গাঙ্গুলি কুর্নিশ জানালেন আশিস নেহেরাকে। একদা সতীর্থকে প্রশংসা জানানোর পাশাপাশি গুজরাত টাইটানসকেও তাদের দল পরিচালনার জন্য সাধুবাদ জানিয়েছেন সৌরভ।

প্রসঙ্গত, চলতি আইপিএলের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজিত হয় গুজরাত। তারপর তিনটি ম্যাচ টানা জিতেছে তারা। গতকালও হায়দরাবাদকে পরাস্ত করেছেন শুভমানরা। লিগ টেবিলে এই মুহূর্তে দু’নম্বরে রয়েছে গুজরাত। ২০২২ সালের আইপিএল জেতা মরশুমের স্মৃতি কি আরেকবার ফিরে আসবে? গুজরাত সমর্থকেরা আশায় বুক বাঁধতে শুরু করেছেন। যাকে আরও উস্কে দিয়েছেন সৌরভ। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘আইপিএলের প্রথম সিজন থেকেই গুজরাত যেভাবে কাজ করেছে, দেখে ভাল লাগছে। দলের বিন্যাস ও এবং পরিকল্পনায় ওরা যথেষ্ট মাথা খাটায়। আশিস নেহেরা হেড কোচ হিসেবে তাঁর দক্ষতা দেখিয়েছেন। দুর্দান্ত গেম সেন্স!’

সৌরভের নেতৃত্বেই জাতীয় দলে একসময় খেলেছেন নেহেরা। আর তাঁর ছত্রছায়াতেই মাঠে নেমে ফুল ফোটাচ্ছেন কাগিসো রাবাদা থেকে মহম্মদ সিরাজ। ইশান্ত শর্মা থেকে রাশিদ খান। যে কারণে গতকালের লড়াই জেতার পর অধিনায়ক শুভমান গিল পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, ‘বোলাররাই খেলা বদলায়, ওরাই গেম-চেঞ্জার, বিশেষত এই ফরম্যাটের ক্রিকেটে। অনেকেই টি-২০-কে ব্যাটিং আর হিটিংয়ের খেলা বলে মনে করে। কিন্তু আসলে ম্যাচ জেতায় বোলাররাই। এই কারণে ফ্র্যাঞ্চাইজিরা তাদের বিশেষ গুরুত্ব দেয়।’

উল্লেখ্য, গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৬১ রান করেন শুভমান। দল ম্যাচ জেতে ৭ উইকেটে। বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন মহম্মদ সিরাজ। ৪ ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। চলতি টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট সংগ্রহের ফলে সর্বোচ্চ উইকেট দখলাকারির তালিকায় তিন নম্বরে রয়েছেন গুজরাতের পেসার।

সিরাজের পাশাপাশি ছন্দে রয়েছেন নিউজিল্যান্ডের খেলোয়াড় ওয়াশিংটন সুন্দরও৷ আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি পাননি ঠিকই, মাত্র এক রান আগেই থমকে যেতে হয়েছে, তবু তাঁর পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছেন অধিনায়ক শুভমান। বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত হয়েছিল ওয়াশিংটন। গোটা ম্যাচেই প্যাড পায়ে বসেছিল। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার রুলের জন্য কখনও কখনও অতিরিক্ত বোলার খেলানোর সুযোগ তৈরি হয়। ফলে ওয়াশিংটন মাঠে নামতে পারেনি।’


```