Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যেমন গুরু, তেমন শিষ্য! ঋষভের রুদ্রমূর্তি দেখে চেয়ার ছেড়ে উঠে পড়লেন সৌরভ

বুধবার রাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মোহিত শর্মার শেষ ওভারে মোট ৩১ রান নিয়েছেন ঋষভ। একেকটি শট বাউন্ডারি লাইন পেরিয়ে যেতেই সৌরভ চেয়ার ছেড়ে উত্তেজিত হয়ে উঠে পড়েছেন।

যেমন গুরু, তেমন শিষ্য! ঋষভের রুদ্রমূর্তি দেখে চেয়ার ছেড়ে উঠে পড়লেন সৌরভ

ঋষভের ব্যাটিং দেখে মুগ্ধ সৌরভ।

শেষ আপডেট: 25 April 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থের ব্যাটিং দেখে মোহিত হয়ে গিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা। যে ক্রিকেটারটি গত একবছরের বেশি সময় ধরে প্রায় শয্যাশায়ী ছিলেন, তিনি কী করে এমন বিধ্বংসী খেলতে পারেন, সেই নিয়ে বিস্ময়াভূত অনেকেই।

সেই তালিকায় রয়েছেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি এরমধ্যেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ঋষভ যেভাবে ইনিংস সাজাচ্ছেন, তাতে দেখা যাচ্ছে তিনি সিঙ্গলসেও রান নিচ্ছেন। এমনকী পুল কিংবা হুক শটও মারছেন। একটা সময় পথ দুর্ঘটনার জন্য যাঁর লিগামেন্ট বলে কিছু ছিল না, তিনি কী করে এমন মেজাজে খেলতে পারেন, সেটি গবেষণার বিষয়।

ঋষভের ব্যাটিংয়ের সময় প্রায়ই দেখা যায়, সৌরভ ডাগআউটে উঠে দাঁড়িয়ে দলের নেতাকে উৎসাহিত করছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই সেই ভিডিও দেখে ক্যাপশনে লিখেছেন, যেমন গুরু, তেমন শিষ্য। ঋষভকে যে বরাবরই মহারাজ খুব পছন্দ করেন, সেটি ক্রিকেটমহলে সবাই জানে। 

বুধবার রাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মোহিত শর্মার শেষ ওভারে মোট ৩১ রান নিয়েছেন ঋষভ। একেকটি শট বাউন্ডারি লাইন পেরিয়ে যেতেই সৌরভ চেয়ার ছেড়ে উত্তেজিত হয়ে উঠে পড়েছেন। ঋষভের ইনিংস দেখে দলের কোচ রিকি পন্টিংও বলেছেন, টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের শক্তি হতে চলেছেন ঋষভ। দারুণ ছন্দে রয়েছে।

৪৩ বলে ৮৮ রান করেছেন ঋষভ, যারমধ্যে রয়েছে ৮টি বিশাল ছক্কা ও পাঁচটি বাউন্ডারি। ২০ রান তিনি নিয়েছেন দৌড়ে, সিঙ্গলসের মাধ্যমে। ঋষভ চলতি আসরে টানা ভাল খেলছেন। তিনি দলের ভরসাস্থল হয়ে উঠেছেন। দলের প্রয়োজনে তাঁকে ব্যাটিং অর্ডার বদল করতে দেখা যাচ্ছে। ঋষভের কাছে দল আগে, তারপর বাকি কিছু।  


```