Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএলে মেগা নিলামের পক্ষে সৌরভ, মহামেডানকে স্পনসর এনে দিলেন মহারাজ!

সৌরভ যখন এদিন মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করছেন, সেইসময় দাদা-দাদা চিৎকারে চারিদিক মুখরিত।

আইপিএলে মেগা নিলামের পক্ষে সৌরভ, মহামেডানকে স্পনসর এনে দিলেন মহারাজ!

শেষ আপডেট: 1 August 2024 21:23

দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু’দিনের ব্যবধান। মোহনবাগান রত্ন পাওয়ার দুই দিনের মধ্যেই চিরপ্রতিপক্ষ ইস্টবেঙ্গল ক্লাব থেকে ভারত গৌরব সম্মান পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলোয়াড় জীবনে লাল হলুদ জার্সিতে পি সেন ট্রফি খেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সৌরভ যখন এদিন মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করছেন, সেইসময় দাদা-দাদা চিৎকারে চারিদিক মুখরিত। শামিকে দেখতে পেয়ে এগিয়ে গেলেন সৌরভ। মহারাজ সামনে থাকবেন, আর তাঁকে ভারতীয় ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হবে না, তা হয় না। সেটি হয়ওনি। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের অনুষ্ঠান গ্রহণের পরে জানিয়েছেন, আমি আইপিএলে মেগা নিলামের পক্ষে, না হলে এর আকর্ষণ কমে যাবে। বলা হচ্ছে, ধোনিকেও নাকি নিলামে তোলা হবে। সেই নিয়ে মহারাজ বলেছেন, নিলাম তো আইপিএলের অঙ্গ। ধোনি নাম অবশ্য মুখে আনেননি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর হওয়ার পরে সৌরভ প্রকাশ্যে এই প্রথম মুখ খুলেছেন। তিনি বলেছেন, গম্ভীরের সঙ্গে কথা হয়নি, ও সবে শুরু করল, আগামীর জন্য শুভেচ্ছা।

ইস্ট বেঙ্গল-এর ১০৫ তম প্রতিষ্ঠা দিবসে ‘ভারত গৌরব’ সম্মান পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।  তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন  জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সৌরভকে পুরস্কার প্রদানের সময় মঞ্চে এক ঝাঁক রাজনৈতিক নেতৃত্ব এবং সেলিব্রেটিদের দেখা গেল।

পাশাপাশি এও শোনা গিয়েছে, মহামেডান স্পোর্টিংকে আইএসএলের জন্য স্পনসরের ব্যবস্থা করে দিচ্ছে সৌরভ। ময়দানে জল্পনা, শ্রাচী গ্রুপ মহামেডানের সঙ্গে ১০০ কোটি টাকার চুক্তি করতে পারে। সেই নিয়ে মহারাজের বক্তব্য, এখনও ফাইনাল কিছু হয়নি, আর দু’তিনদিন লাগতে পারে।

শামি নিয়ে সৌরভ অবশ্য আশাবাদী তিনি দ্রুত কামব্যাক করবে জাতীয় দলে। তবে এই আনন্দের মধ্যেও সৌরভকে অস্বস্তিতে পড়তেও দেখা গিয়েছে। তাঁর শালবনির জমি নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে। এই প্রসঙ্গে বাংলা ক্রিকেটের সেরা আইকনের দাবি, জানি না কেন পশ্চিম মেদিনীপুরের জমি নিয়ে মামলা হয়েছে, বলতে পারব না।


```